৩/২১. অধ্যায়ঃ
মনী নির্গত হলে গোসল অপরিহার্য (যা পরবর্তী অধ্যায়ে উল্লেখিত হাদিস দ্বারা রহিত হয়ে গেছে)।
আল লু'লু ওয়াল মারজান : ১৯৭
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৯৭
حديث أُبَيِّ بْنِ كَعْبٍ، أَنَّهُ قَالَ: يَا رَسُولَ اللهِ إِذَا جَامَعَ الرَّجُلُ الْمَرْأَةَ فَلَمْ يُنْزِلْ قَالَ: يَغْسِلُ مَا مَسَّ الْمَرْأَةَ مِنْهُ ثُمَّ يَتَوَضَّأُ وَيُصَلِّي
উবাই ইব্নু কা‘ব (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি আল্লাহর রাসূল (ﷺ)-কে জিজ্ঞেস করলেনঃ ইয়া আল্লাহর রাসূল! স্ত্রীর সাথে সংগত হলে যদি বীর্য বের না হয় (তার হুকুম কী?) তিনি বললেনঃ স্ত্রী থেকে যা লেগেছে তা ধুয়ে ওজু করবে ও সালাত আদায় করবে। আবূ আব্দুল্লাহ [বুখারী (রহ.)] বলেনঃ গোসল করাই শ্রেয়। আর তা-ই সর্বশেষ হুকুম। আমি এই শেষের হাদীসটি বর্ণনা করেছি মতভেদ থাকার কারণে। কিন্তু পানি (গোসল) অধিক পবিত্রকারী।
সহীহুল বুখারী, পৰ্ব ৫: গোসল, অধ্যায় ২৯, হাঃ ২৯৩; মুসলিম, পর্ব ৩: হায়য, অধ্যায় ২১, হাঃ ৩৪৬
