৪/১. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ২১৩ - আযানের সূচনা ও বিলাল রা.

আজানের সূচনা।

আযানের সূচনা: বিলাল রা.-কে সালাতের ঘোষণা দিতে বলা

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ২১৩

حديث ابْنِ عُمَرَ كَانَ يَقُولُ: كَانَ الْمُسْلِمُونَ حِينَ قَدِمُوا الْمَدِينَةَ يَجْتَمِعُونَ فَيَتَحيَّنُونَ الصَّلاَةَ، لَيْسَ يُنَادَى لَهَا؛ فَتَكَلَّمُوا يَوْمًا فِي ذَلِكَ، فَقَالَ بَعْضُهُمْ اتَّخِذُوا نَاقُوسًا مِثْلَ نَاقُوسِ النَّصَارَى، وَقَالَ بَعْضُهُمْ: بَلْ بُوقًا مِثْلَ بُوقِ الْيَهُودِ؛ فَقَالَ عُمَرُ رضي الله عنه: أَوَلاً تَبْعَثُونَ رَجُلاً يُنَادِي بِالصَّلاَةِ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَا بِلاَلُ قُمْ فَنَادِ بِالصَّلاَةِ

নাফি’ (রহঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, ইব্‌নু ‘উমর (রাঃ) বলতেন যে, মুসলিমগণ যখন মাদীনায় আগমন করেন, তখন তাঁরা সালাতের সময় অনুমান করে সমবেত হতেন। এর জন্য কোন ঘোষণা দেয়া হতো না। একদা তাঁরা এ বিষয়ে আলোচনা করলেন। কয়েকজন সাহাবী বললেন, নাসারাদের ন্যায় নাকূস বাজানোর ব্যবস্থা করা হোক। আর কয়েকজন বললেন, ইয়াহূদীদের শিঙ্গার ন্যায় শিঙ্গা ফোঁকানোর ব্যবস্থা করা হোক। ‘উমর (রাঃ) বললেন, সালাতের ঘোষণা দেয়ার জন্য তোমরা কি একজন লোক পাঠাতে পার না? তখন আল্লাহর রাসূল (ﷺ) বললেনঃ হে বিলাল, উঠ এবং সালাতের জন্য ঘোষণা দাও।

সহীহুল বুখারী, পর্ব ১০ : আযান, অধ্যায় ১, হাঃ ৬০৪; মুসলিম, পর্ব ৪; সালাত, অধ্যায় ১, হাঃ ৩৭৭

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ২১৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে মাদীনায় মুসলিমদের সালাতের জন্য একত্র হওয়ার একটি ঘটনা এসেছে। ইবনু উমার রা. বলতেন, মুসলিমরা মাদীনায় এলে সালাতের সময় অনুমান করে একত্র হতেন; তখন কোনো ঘোষণা ছিল না। একদিন এ নিয়ে আলোচনা হলো। কেউ নাসারাদের মতো নাকূস বাজানোর কথা বললেন, কেউ ইয়াহূদীদের মতো শিঙ্গা ফোঁকার কথা বললেন। উমার রা. বললেন, সালাতের ঘোষণা দিতে একজন লোক পাঠানো যায় না? তখন আল্লাহর রাসূল صلى الله عليه وسلم বললেন, ‘হে বিলাল, উঠ এবং সালাতের জন্য ঘোষণা দাও।’ এই হাদিস আযানের সূচনার সঙ্গে জড়িত একটি সহজ ঘটনা তুলে ধরে এবং মুসলিম সমাজে সালাতের ডাকের গুরুত্ব দেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মাদীনায় শুরুতে সালাতের জন্য কোনো নির্দিষ্ট ঘোষণা ছিল না।
  • সাহাবীগণ সালাতের ঘোষণা নিয়ে আলোচনা করেছিলেন।
  • নবী صلى الله عليه وسلم বিলাল রা.-কে সালাতের জন্য ঘোষণা দিতে বলেছিলেন।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন