৪/২১. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ২৩৯ - নবী صلى الله عليه وسلم-এর অসুস্থতায় জামাআতের নেতৃত্ব
অসুখের কারণে ও সফরে যাওয়ার কারণে বা অন্য যে কোন কারণে সঙ্গত ওজর উপস্থিত হলে সালাতে অন্যকে ইমামের স্থলাভিষিক্ত করা।
আবূ বকর (রা.)-এর ইমামত: অসুস্থ নবী صلى الله عليه وسلم ও জামাআতের সালাত
আল-লু'লু ওয়াল মারজান : ২৩৯
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ২৩৯
حديث عَائِشَةَ، قَالَتْ: لَمَّا ثَقُلَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَاءَ بِلاَلٌ يُؤْذِنُهُ بِالصَّلاَةِ فَقَالَ: مُرُوا أَبَا بَكْرٍ أَنْ يُصَلِّيَ بِالنَّاسِ، فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ إِنَّ أَبَا بَكْرٍ رَجُلٌ أَسِيفٌ وَإِنَّهُ مَتَى مَا يَقُمْ مَقَامَكَ لاَ يُسْمِعُ النَّاسَ فَلَوْ أَمَرْتَ عُمَرَ فَقَالَ: مُرُوا أَبَا بَكْرٍ يُصَلِّي بِالنَّاسِ؛فَقُلْتُ لِحَفْصَةَ: قُولِي لَهُ إِنَّ أَبَا بَكْرٍ رَجُلٌ أَسِيفٌ، وَإِنَّهُ مَتَى يَقُمْ مَقَامَكَ لاَ يُسْمِعُ النَّاسَ فَلَوْ أَمَرْتَ عُمَرَ قَالَ: إِنَّكُنَّ لأَنْتُنَّ صَوَاحِبُ يُوسُفَ، مُرُوا أَبَا بَكْرٍ أَنْ يُصَلِّيَ بِالنَّاس؛ فَلَمَّا دَخَلَ فِي الصَّلاَةِ وَجَدَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي نَفْسِهِ خِفَّةً، فَقَامَ يُهَادَى بَيْنَ رَجُلَيْنِ، وَرِجْلاَهُ تَخُطَّانِ فِي الأَرْضِ حَتَّى دَخَلَ الْمَسْجِدَ؛ فَلَمَّا سَمِعَ أَبُو بَكْرٍ حِسَّهُ، ذَهَبَ أَبُو بَكْرٍ يَتَأَخَّرُ؛ فَأَوْمَأَ إِلَيْهِ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَاءَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى جَلَسَ عَنْ يَسَارٍ أَبِي بَكْرٍ، فَكَانَ أَبُو بَكْرٍ يُصَلِّي قَائِمًا، وَكَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي قَاعِدًا، يَقْتَدِي أَبُو بَكْرٍ بِصَلاَةِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَالنَّاسُ مُقْتَدُونَ بِصَلاَةِ أَبِي بَكْرٍ رضي الله عنه
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রাসূল (ﷺ) যখন (রোগে) পীড়িত হয়ে পড়েছিলেন, বিলাল (রাঃ) এসে সালাতের কথা বললেন। নবী (ﷺ) বললেন, আবূ বক্রকে বল, লোকদের নিয়ে সালাত আদায় করতে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ্! আবূ বকর (রাঃ) অত্যন্ত কোমল হৃদয়ের ব্যক্তি। তিনি যখন আপনার স্থানে দাঁড়াবেন, তখন সাহাবীগণকে কিছুই শুনাতে পারবেন না। যদি আপনি ‘উমর (রাঃ)-কে এ নির্দেশ দেন (তবে ভাল হয়)। তিনি (ﷺ) আবার বললেনঃ লোকদের নিয়ে আবূ বকর (রাঃ)-কে সালাত আদায় করতে বল।আমি হাফসা (রাঃ)-কে বললাম, তুমি তাঁকে একটু বল যে, আবূ বকর (রাঃ) অত্যন্ত কোমল হৃদয়ের ব্যক্তি। তিনি যখন আপনার পরিবর্তে সে স্থানে দাঁড়াবেন, তখন সাহাবীগণকে কিছুই শোনাতে পারবেন না। যদি আপনি ‘উমর (রাঃ)-কে এ নির্দেশ দিতেন (তবে ভাল হতো)। এ শুনে আল্লাহর রাসূল (ﷺ) বললেনঃ তোমরা ইউসুফের সাথী রমণীদেরই মতো। আবূ বকর (রাঃ)-কে লোকদের নিয়ে সালাত আদায় করতে বল। আবূ বকর (রাঃ) লোকদের নিয়ে সালাত শুরু করলেন।তখন আল্লাহর রাসূল (ﷺ) নিজে একটু সুস্থবোধ করলেন এবং দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে উঠে দাঁড়িয়ে মসজিদে গেলেন। তাঁর দুই পা মাটির উপর দিয়ে হেঁচড়ে যাচ্ছিল। আবূ বকর (রাঃ) যখন তাঁর আগমন আঁচ করলেন, পিছনে সরে যেতে উদ্যত হলেন। আল্লাহর রাসূল (ﷺ) তাঁর প্রতি ইঙ্গিত করলেন (পিছিয়ে না যাওয়ার জন্য)। অতঃপর তিনি এসে আবূ বকর (রাঃ)-এর বামপাশে বসে গেলেন, অবশেষে আবূ বকর (রাঃ) দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন, আর আল্লাহর রাসূল (ﷺ) বসে সালাত আদায় করছিলেন; আবূ বকর (রাঃ) আল্লাহর রাসূল (ﷺ)-এর সালাতের অনুসরণ করছিলেন। আর সাহাবীগণ আবূ বকর (রাঃ)-এর সালাতের অনুসরণ করছিল।
সহীহুল বুখারী, পর্ব ১০; আযান, অধ্যায় ৬৮, হাঃ ৭১৩;মুসলিম, পর্ব ৪সালাত, অধ্যায় ২১, হাঃ ৪১৮
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ২৩৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে বিলাল (রা.) এসে নবী صلى الله عليه وسلم-কে সালাতের কথা জানান। নবী صلى الله عليه وسلم বলেন, আবূ বকরকে বল, তিনি যেন লোকদের নিয়ে সালাত পড়ান। আয়িশা (রা.) বলেন, আবূ বকর (রা.) কোমল হৃদয়ের মানুষ; আপনার স্থানে দাঁড়ালে তিনি লোকদের শুনাতে পারবেন না, আপনি উমার (রা.)-কে বললে ভালো হয়। পরে হাফসা (রা.)-কেও একই কথা বলতে বলা হয়। নবী صلى الله عليه وسلم বলেন, তোমরা ইউসুফের সাথী নারীদের মতো, আবূ বকরকে সালাত পড়াতে বল। এরপর আবূ বকর (রা.) সালাত শুরু করেন। নবী صلى الله عليه وسلم কিছুটা সুস্থ বোধ করলে দুইজনের কাঁধে ভর দিয়ে মসজিদে যান। তাঁর পা মাটিতে হেঁচড়ে যাচ্ছিল। তিনি আবূ বকর (রা.)-এর বাম পাশে বসেন। আবূ বকর (রা.) দাঁড়িয়ে নবী صلى الله عليه وسلم-এর সালাত অনুসরণ করেন, আর মানুষ আবূ বকর (রা.)-এর সালাত অনুসরণ করে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সালাতের সময় নবী صلى الله عليه وسلم আবূ বকর (রা.)-কে ইমামতি করতে বলেন।
- আয়িশা ও হাফসা (রা.) কোমল হৃদয়ের কারণে আবূ বকর (রা.) নিয়ে আশঙ্কা প্রকাশ করেন।
- শেষে নবী صلى الله عليه وسلم বসে সালাত আদায় করেন, আবূ বকর (রা.) তাঁর অনুসরণ করেন।
