৪/২১. অধ্যায়ঃ
ইমাম অসুস্থ হয়ে পড়লে বা সফরে গেলে, অথবা অন্য কোন ওজর থাকলে তিনি তার প্রতিনিধি নিয়োগ করবেন, কোন কারনে ইমাম যদি বসে সলাত আদায় করেন-সেক্ষেত্রে মুক্তাদীদের কোন অসুবিধা না থাকলে তারা দাঁড়িয়ে সলাত আদায় করবে, কারন সক্ষম মুক্তাদীর বসে সলাত আদায় করার নির্দেশ (মানসুখ) রহিত হয়ে গেছে।
সহিহ মুসলিম : ৮২৭
সহিহ মুসলিমহাদিস নম্বর ৮২৭
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، وَوَكِيعٌ، ح وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، - وَاللَّفْظُ لَهُ - قَالَ أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ لَمَّا ثَقُلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم جَاءَ بِلاَلٌ يُؤْذِنُهُ بِالصَّلاَةِ فَقَالَ " مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ بِالنَّاسِ " . قَالَتْ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَبَا بَكْرٍ رَجُلٌ أَسِيفٌ إِنَّهُ مَتَى يَقُمْ مَقَامَكَ لاَ يُسْمِعِ النَّاسَ فَلَوْ أَمَرْتَ عُمَرَ . فَقَالَ " مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ بِالنَّاسِ " . قَالَتْ فَقُلْتُ لِحَفْصَةَ قُولِي لَهُ إِنَّ أَبَا بَكْرٍ رَجُلٌ أَسِيفٌ وَإِنَّهُ مَتَى يَقُمْ مَقَامَكَ لاَ يُسْمِعِ النَّاسَ فَلَوْ أَمَرْتَ عُمَرَ . فَقَالَتْ لَهُ . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّكُنَّ لأَنْتُنَّ صَوَاحِبُ يُوسُفَ . مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ بِالنَّاسِ " . قَالَتْ فَأَمَرُوا أَبَا بَكْرٍ يُصَلِّي بِالنَّاسِ - قَالَتْ - فَلَمَّا دَخَلَ فِي الصَّلاَةِ وَجَدَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ نَفْسِهِ خِفَّةً فَقَامَ يُهَادَى بَيْنَ رَجُلَيْنِ وَرِجْلاَهُ تَخُطَّانِ فِي الأَرْضِ - قَالَتْ - فَلَمَّا دَخَلَ الْمَسْجِدَ سَمِعَ أَبُو بَكْرٍ حِسَّهُ ذَهَبَ يَتَأَخَّرُ فَأَوْمَأَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قُمْ مَكَانَكَ . فَجَاءَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى جَلَسَ عَنْ يَسَارِ أَبِي بَكْرٍ - قَالَتْ - فَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي بِالنَّاسِ جَالِسًا وَأَبُو بَكْرٍ قَائِمًا يَقْتَدِي أَبُو بَكْرٍ بِصَلاَةِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَيَقْتَدِي النَّاسُ بِصَلاَةِ أَبِي بَكْرٍ .
‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (ﷺ) যখন অসুস্থ হয়ে পড়লেন, বিলাল (রাঃ) এসে তাঁকে সালাতের কথা জানালেন। তিনি বললেন: আবু বকর (রাঃ)-কে লোকদের নিয়ে সালাত আদায় করতে বলো।বর্ণনাকারী [আয়িশা (রাঃ)] বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসুল! আবু বকর (রাঃ) কোমলমনা লোক। তিনি যখন আপনার স্থানে দাঁড়াবে লোকদের (কিরাআত) শুনাতে পারবেন না, আপনি যদি উমর (রাঃ)-কে নির্দেশ দিতেন।বর্ণনাকারী [আয়িশা (রাঃ)] বলেন, আমি হাফসা (রাঃ)-কে বললাম- তুমিও তাঁকে বলো। হাফসা তাঁকে বলল, 'আবু বকর কোমলমনা লোক। তিনি যখন আপনার স্থলে দাঁড়াবেন, লোকদের কিরাআত শুনাতে সক্ষম হবেন না। আপনি যদি উমর (রাঃ)-কে নির্দেশ দিতেন!তখন রসূলুল্লাহ (ﷺ) বললেন: তোমরা তো দেখছি ইউসুফের সাথী মহিলাদের মতই। আবু বকরকে লোকদের নিয়ে সালাত শুরু করতে বললেন, রসূলুল্লাহ (ﷺ) কিছুটা সুস্থতাবোধ করলেন।বর্ণনাকারী [আয়িশা (রাঃ)] বলেন, তিনি দাঁড়িয়ে দুই ব্যক্তির কাঁধে ভর দিয়ে (মসজিদে) রওয়ানা হলেন। তাঁর দুই পা হেঁচড়াতে হেঁচড়াতে মাটিতে দাগ কেটে যাচ্ছিল। আয়িশা (রাঃ) বলেন, তিনি যখন মসজিদে ঢুকলেন আবু বকর (রাঃ) তাঁর আগমন অনুভব করে পিছে সরে আসতে প্রস্তুত হলেন। রসূলুল্লাহ (ﷺ) তাঁকে ইশারায় বললেন: নিজের স্থানে দাঁড়িয়ে থাকো। রসূলুল্লাহ (ﷺ) এসে আবু বকরের বাম পাশে বসলেন।রাবী বলেন, রসূলুল্লাহ (ﷺ) বসে বসে লোকদের সালাত আদায় করালেন এবং আবু বকর দাঁড়িয়ে সালাত আদায় করলেন। আবু বকর (রাঃ) নবী (ﷺ)-এর সালাতের সাথে অনুসরণ করলেন আর লোকেরা আবু বকরের সালাতের অনুসরণ করল।
ইসলামী ফাউন্ডেশনঃ ৮২৪,ইসলামীক সেন্টারঃ ৮৩৬
