৪/২১. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৮২৬ - আবু বকরকে সালাত পড়াতে নির্দেশ

ইমাম অসুস্থ হয়ে পড়লে বা সফরে গেলে, অথবা অন্য কোন ওজর থাকলে তিনি তার প্রতিনিধি নিয়োগ করবেন, কোন কারনে ইমাম যদি বসে সলাত আদায় করেন-সেক্ষেত্রে মুক্তাদীদের কোন অসুবিধা না থাকলে তারা দাঁড়িয়ে সলাত আদায় করবে, কারন সক্ষম মুক্তাদীর বসে সলাত আদায় করার নির্দেশ (মানসুখ) রহিত হয়ে গেছে।

আবু বকর (রাঃ)-কে সালাত পড়াতে নবী صلى الله عليه وسلم-এর নির্দেশ

সহীহ মুসলিমহাদিস নম্বর ৮২৬

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، - وَاللَّفْظُ لاِبْنِ رَافِعٍ - قَالَ عَبْدٌ أَخْبَرَنَا وَقَالَ ابْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، - أَخْبَرَنَا مَعْمَرٌ، قَالَ الزُّهْرِيُّ وَأَخْبَرَنِي حَمْزَةُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ لَمَّا دَخَلَ رَسُولُ اللَّهِ ﷺ بَيْتِي قَالَ «مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ بِالنَّاسِ " .قَالَتْ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَبَا بَكْرٍ رَجُلٌ رَقِيقٌ إِذَا قَرَأَ الْقُرْآنَ لاَ يَمْلِكُ دَمْعَهُ فَلَوْ أَمَرْتَ غَيْرَ أَبِي بَكْرٍ . قَالَتْ وَاللَّهِ مَا بِي إِلاَّ كَرَاهِيَةُ أَنْ يَتَشَاءَمَ النَّاسُ بِأَوَّلِ مَنْ يَقُومُ فِي مَقَامِ رَسُولِ اللَّهِ ﷺ قَالَتْ فَرَاجَعْتُهُ مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا فَقَالَ " لِيُصَلِّ بِالنَّاسِ أَبُو بَكْرٍ فَإِنَّكُنَّ صَوَاحِبُ يُوسُفَ».

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ(সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) অসুস্থ অবস্থায় আমার ঘরে এসে বললেনঃ আবূ বাক্‌রকে লোকেদের নিয়ে সালাত আদায় করতে বলো। ‘আয়িশা (রাঃ) বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! আবূ বাক্‌র(রাঃ) হলেন কোমল হৃদয়ের লোক। কোরআন পাঠ করার সময় তিনি অশ্রু সংবরণ করতে পারবেন না। আপনি যদি আবূ বাক্‌র(রাঃ) –কে বাদ দিয়ে অন্য কাউকে নির্দেশ দিতেন!‘আয়িশাহ্(রাঃ) বলেন, আল্লাহর শপথ! আমার অন্য কোন উদ্দেশ্য ছিল না। আমার আশঙ্কা ছিল, লোকেরা কুলক্ষণ মনে করবে যে, এ সে ব্যক্তি যিনি সর্বপ্রথম রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর স্থলাভিষিক্ত হয়েছেন। ‘আয়িশাহ্(রাঃ) বলেন, আমি দু’-তিনবার আমার কথার পুনরাবৃত্তি বললাম। কিন্তু তিনি আগের মতই বললেন; আবূ বাক্‌র লোকদের নিয়ে সালাত আদায় করুক। তোমরা তো ইউসুফ (আঃ)-এর ঘটনার মহিলাদের মতো।

ই.ফা.৮২৩।,ই.সে.৮৩৫

সহীহ মুসলিম হাদিস ৮২৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে আয়িশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم অসুস্থ অবস্থায় তাঁর ঘরে এসে বলেন, আবু বকরকে লোকদের নিয়ে সালাত আদায় করতে বলো। আয়িশা (রাঃ) বলেন, আবু বকর (রাঃ) কোমল হৃদয়ের মানুষ; কুরআন পড়ার সময় তিনি কান্না আটকে রাখতে পারবেন না। তিনি চান, অন্য কাউকে নির্দেশ দেওয়া হোক। পরে আয়িশা (রাঃ) নিজের কারণও বলেন—তিনি আশঙ্কা করেছিলেন, লোকেরা আবু বকর (রাঃ)-কে অশুভ মনে করতে পারে, কারণ তিনি প্রথমবার রাসূল صلى الله عليه وسلم-এর স্থানে দাঁড়াবেন। তিনি দুই-তিনবার কথা বলেন। কিন্তু নবী صلى الله عليه وسلم আবারও বলেন, আবু বকরই লোকদের নিয়ে সালাত আদায় করুক। শেষে তিনি বলেন, তোমরা তো ইউসুফ (আঃ)-এর ঘটনার মহিলাদের মতো। তাই এই বর্ণনা আবু বকর (রাঃ)-এর ইমামতির নির্দেশ এবং আয়িশা (রাঃ)-এর আন্তরিক ভাবনা একসঙ্গে তুলে ধরে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রাসূল صلى الله عليه وسلم আবু বকর (রাঃ)-কে লোকদের ইমামতি করতে নির্দেশ দেন।
  • আয়িশা (রাঃ) আবু বকর (রাঃ)-এর কোমল হৃদয়ের কথা বলেন।
  • আয়িশা (রাঃ)-এর আশঙ্কা ছিল মানুষের কুলক্ষণ ভাবা নিয়ে।
  • নবী صلى الله عليه وسلم তাঁর নির্দেশ পুনরায় দৃঢ়ভাবে বলেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন