৪/৩০. অধ্যায়ঃ
ফিতনার ভয় না থাকলে মহিলাদের মসজিদে গমন এবং মহিলারা সুগন্ধি মেখে বাইরে যাবে না।
আল লু'লু ওয়াল মারজান : ২৫৩
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ২৫৩
حديث ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا اسْتَأْذَنَتِ امْرَأَةُ أَحَدِكُمْ إِلَى الْمَسْجِدِ فَلاَ يَمْنَعْهَا
ইব্নু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন, যদি তোমাদের কারো স্ত্রী মসজিদে যাবার অনুমতি চায়, তাহলে তাকে নিষেধ করো না।
সহীহুল বুখারী, পৰ্ব ৬৭: বিবাহ, অধ্যায় ১১৬, হাঃ ৫২৩৮; মুসলিম, পর্ব ৪ : সালাত, অধ্যায় ৩০, হাঃ ৪৪২
