৪/৩৭. অধ্যায়ঃ
ইমামদের প্রতি সালাত সংক্ষিপ্ত করত: পূর্ণ করার নির্দেশ দেয়া।
আল লু'লু ওয়াল মারজান : ২৭০
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ২৭০
حديث أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: مَا صَلَّيْتُ وَرَاءَ إِمَامٍ قَطُّ أَخَفَّ صَلاَةً وَلاَ أَتَمَّ مِنَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؛ وَإِنْ كَانَ لَيَسْمَعُ بُكَاءَ الصَّبِيِّ فيُخَفِّفُ مَخَافَةَ أَنْ تُفْتَنَ أُمُّهُ
আনাস ইব্নু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
আমি নবী (ﷺ)-এর চেয়ে সংক্ষিপ্ত এবং পূর্ণাঙ্গ সালাত আর কোন ইমামের পিছনে কখনো পড়িনি। আর তা এজন্য যে, তিনি শিশুর কান্না শুনতে পেতেন এবং তার মায়ের ফিত্নাহ্য় পড়ার আশংকায় সংক্ষেপ করতেন।
সহীহুল বুখারী, পৰ্ব ১০; আযান, অধ্যায় ৬৫, হাঃ ৭০৬; মুসলিম, পৰ্ব ৪ : সালাত, অধ্যায় ৩৭, হাঃ ৪৭
