৪/৩৭. অধ্যায়ঃ
ইমামদের প্রতি সালাত সংক্ষিপ্ত করত: পূর্ণ করার নির্দেশ দেয়া।
আল লু'লু ওয়াল মারজান : ২৭১
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ২৭১
حديث أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: إِنِّي لأَدْخُلُ فِي الصَّلاةِ وَأَنَا أُرِيدُ إِطَالَتَهَا فَأَسْمَعُ بُكَاءَ الصَّبِيِّ فَأَتَجَوَّزُ فِي صَلاَتِي مِمَّا أَعْلَمُ مِنْ شِدَّةِ وَجْدِ أُمِّهِ مِنْ بُكَائِهِ
আনাস ইব্নু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেনঃ আমি দীর্ঘ করার ইচ্ছে নিয়ে সালাত শুরু করি। কিন্তু পরে শিশুর কান্না শুনে আমার সালাত সংক্ষেপ করে ফেলি। কেননা, শিশু কাঁদলে মায়ের মন যে অত্যন্ত বিচলিত হয়ে পড়ে তা আমি জানি।
সহীহুল বুখারী, পৰ্ব ১০; আযান, অধ্যায় ৬৫, হাঃ ৭০৯; মুসলিম, পৰ্ব ৪ : সালাত, অধ্যায় ৩৭, হাঃ ৪৬৯
