৪/৫১. অধ্যায়ঃ
সালাত আদায়কারীর সামনে আড়াআড়িভাবে শোয়া।
আল লু'লু ওয়াল মারজান : ২৯২
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ২৯২
حديث عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهَا قَالَتْ: كُنْتُ أَنَامُ بَيْنَ يَدَيْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرِجْلاَيَ فِي قِبْلَتِهِ، فَإِذَا سَجَدَ غَمَزَنِي فَقَبَضْتُ رِجْلَيَّ، فَإِذَا قَامَ بَسَطْتُهُمَا قَالَتْ: والْبُيُوتُ يَوْمَئِذٍ لَيْسَ فِيهَا مَصَابِيحُ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর স্ত্রী ‘আয়িশাহ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি আল্লাহর রাসূল (ﷺ)-এর সামনে ঘুমাতাম, আমার পা দুইখানা তাঁর কিবলাহর দিকে ছিল। তিনি সাজদাহয় গেলে আমার পায়ে মৃদু চাপ দিতেন, তখন আমি পা দুইখানা গুটিয়ে নিতাম। আর তিনি দাঁড়িয়ে গেলে আমি পা দুইখানা প্রসারিত করতাম। তিনি বলেনঃ সে সময় ঘরগুলোতে বাতি ছিল না।
সহীহুল বুখারী, পৰ্ব ৮ : সালাত, অধ্যায় ১০৪, হাঃ ৩৮২; মুসলিম, পর্ব ৪ : সালাত, অধ্যায় ৫১, হাঃ ৫১২
