৪/৫১. অধ্যায়ঃ
সালাত আদায়কারীর সামনে আড়াআড়িভাবে শোয়া।
আল লু'লু ওয়াল মারজান : ২৯১
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ২৯১
حديث عَائِشَةَ قَالَتْ: أَعَدَلْتُمُونَا بِالْكَلْبِ وَالْحِمَارِ لَقَدْ رَأَيْتُنِي مُضْطَجِعَةً عَلَى السَّرِيرِ فَيَجِيءُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيتَوَسَّطُ السَّرِيرَ، فَيُصَلِّي، فَأَكْرَهُ أَنْ أُسَنِّحَهُ [ص: 103] فَأَنْسَلُّ مِنْ قِبَلِ رِجْلِي السَّرِيرِ حَتَّى أنْسَلَّ مِنْ لِحَافِي
‘আয়িশাহ (রাঃ) হতে বর্ণিতঃ
তোমরা আমাদেরকে কুকুর, গাধার সমান করে ফেলেছ! আমি নিজে এ অবস্থায় ছিলাম যে, আমি চৌকির উপর শুয়ে থাকতাম আর নবী (ﷺ) এসে চৌকির মাঝ বরাবর দাঁড়িয়ে সলাত আদায় করতেন। এভাবে আমি সামনে থাকা পছন্দ করতাম না। তাই আমি চৌকির পায়ের দিকে সরে গিয়ে চুপি চুপি নিজের লেপ হতে বেরিয়ে পড়তাম।
সহীহুল বুখারী, পৰ্ব ৮; সালাত, অধ্যায় ৯৯, হাঃ ৫০৮; মুসলিম, পর্ব ৪ : সালাত, অধ্যায় ৫১, হাঃ ৫১২
