৪/৫১. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ২৯০ - সালাতের সামনে নারী থাকার বর্ণনা

সালাত আদায়কারীর সামনে আড়াআড়িভাবে শোয়া।

সালাতের সামনে নারী: আয়িশা (রাঃ)-এর সরাসরি বক্তব্য

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ২৯০

حديث عَائِشَةَ عَنْ مَسْرُوقٍ، قَالَ: ذُكِرَ عِنْدَهَا (عَائِشَةَ) مَا يَقْطَعُ الصَّلاَةَ، الْكَلْبُ وَالْحِمَارُ وَالْمَرْأَةُ فَقَالَتْ: شَبَّهْتُمُونَا بالْحُمُر وَالْكِلاَب وَاللهِ لَقَدْ رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي وَإِنِّي عَلَى السَرِيرِ بَيْنَهُ وَبَيْنَ الْقبْلَةِ، مُضْطَجِعَةً، فَتَبْدو لِي الْحَاجَةُ فَأَكْرَهُ أَنْ أَجْلِسَ فأُوذِيَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَنْسَلُّ مِنْ عِنْد رِجْلَيْهِ

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

তাঁর সামনে সালাত নষ্টকারী কুকুর, গাধা ও নারী সম্বন্ধে আলোচনা চলছিল। ‘আয়িশা (রাঃ) বলেনঃ তোমরা আমাদেরকে গাধা ও কুকুরের সাথে তুলনা করছ? আল্লাহর কসম! আমি নবী (ﷺ)-কে সলাত আদায় করতে দেখেছি। তখন আমি চৌকির উপরে তাঁর ও কিবলাহর মাঝখানে শুয়ে ছিলাম। আমার প্রয়োজন হলে আমি তার সামনে বসা খারাপ মনে করতাম। তাতে নবী (ﷺ) এর কষ্ট হতে পারে। আমি তাঁর পায়ের পাশ দিয়ে চুপিসারে বের হয়ে যেতাম।

সহীহুল বুখারী, পর্ব ৮ : সালাত, অধ্যায় ১০৫, হাঃ ৫১৪; মুসলিম, পর্ব ৪ : সালাত, অধ্যায় ৫১, হাঃ ৫১২

অনুবাদের উৎস

সংকলক:
ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ২৯০-এর সারসংক্ষেপ

এই হাদিসে আয়িশা (রাঃ)-এর সামনে সালাত নষ্টকারী হিসেবে কুকুর, গাধা ও নারীর কথা আলোচনা করা হচ্ছিল। তখন তিনি বলেন, তোমরা আমাদেরকে গাধা ও কুকুরের সাথে তুলনা করছ? এরপর তিনি নিজের দেখা ঘটনা বলেন। তিনি চৌকির উপর নবী صلى الله عليه وسلم ও কিবলার মাঝখানে শুয়ে থাকতেন, আর নবী صلى الله عليه وسلم সালাত আদায় করতেন। তাঁর কোনো প্রয়োজন হলে তিনি সামনে বসাকে অপছন্দ করতেন, কারণ এতে নবী صلى الله عليه وسلم-এর কষ্ট হতে পারে। তাই তিনি পায়ের পাশ দিয়ে চুপিসারে বের হয়ে যেতেন। এখানে মূল শিক্ষা হলো সালাতের সামনে থাকা, অন্যকে কষ্ট না দেওয়া, এবং আয়িশা (রাঃ)-এর নিজস্ব বর্ণনা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আয়িশা (রাঃ) নিজের দেখা ঘটনা দিয়ে বিষয়টি ব্যাখ্যা করেছেন।
  • তিনি নবী صلى الله عليه وسلم-কে কষ্ট দিতে চাননি, তাই চুপিসারে বের হতেন।
  • সালাত আদায়কারীর আরাম ও মনোযোগের প্রতি খেয়াল রাখা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন