৫/৩১. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৩৫৫ - সালাতের ওয়াক্ত নির্ধারণ

পাঁচ ওয়াক্ত সালাতের সময়।

সালাতের ওয়াক্ত: জিবরীল (আ.)-এর ইমামতির বর্ণনা

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৩৫৫

حديث أَبِي مَسْعُودٍ الأَنْصَارِيِّ عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ أَخَّرَ الصَّلاَةَ يَوْمًا، فَدَخَلَ عَلَيْهِ عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، فَأَخْبَرَهُ أَنَّ الْمُغِيرَةَ بْنَ شُعْبَةَ أَخَّرَ الصَّلاَةَ يَوْمًا وَهُوَ بِالْعِرَاقِ، فَدَخَلَ عَلَيْهِ أَبُو مَسْعُودٍ الأَنْصَارِيُّ؛ فَقَالَ: مَا هذَا يَا مُغِيرَةُ؛ أَلَيْسَ قَدْ عَلِمْتَ أَنَّ جِبْرِيلَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَزَلَ فَصَلَّى فَصَلَّى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ صَلَّى فَصَلَّى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ صَلَّى فَصَلَّى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ صَلَّى فَصَلَّى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ صَلَّى فَصَلَّى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ قَالَ: بِهذَا أُمِرْتُفَقَالَ عُمَرُ لِعُرْوَةَ: اعْلَمْ مَا تحَدِّثُ بِهِ، أَوَ إِنَّ جِبْرِيلَ هُو أَقَامَ لِرَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقْتَ الصَّلاَةِقَالَ عُرْوَةُ: كَذلِكَ كَانَ بَشِيرُ بْنُ أَبِي مَسْعُودٍ يُحَدِّثُ عَنْ أَبِيهِ

ইবনু শিহাব (রহঃ) হতে বর্ণিতঃ

‘উমর ইব্‌নু ‘আবদুল ‘আযীয (রহঃ) একদা কোনো এক সালাত আদায়ে বিলম্ব করলেন। তখন ‘উরওয়াহ ইব্‌নু যুবাইর (রহঃ) তাঁর নিকট গেলেন এবং তাঁর নিকট বর্ণনা করলেন যে, ইরাকে অবস্থানকালে মুগীরাহ ইব্‌নু শু’বা (রাঃ) একদা এক সালাত আদায়ে বিলম্ব করেছিলেন।ফলে আবূ মাস’ঊদ আনসারী (রাঃ) তাঁর নিকট গিয়ে বললেন, হে মুগীরাহ! এ কী? তুমি কি অবগত নও যে, জিব্‌রাঈল (আঃ) অবতরণ করে সালাত আদায় করলেন, আর আল্লাহর রাসূল (ﷺ) ও সালাত আদায় করলেন। আবার তিনি সালাত আদায় করলেন। আল্লাহর রাসূল (ﷺ) ও সালাত আদায় করলেন। পুনরায় তিনি সালাত আদায় করলেন এবং আল্লাহর রাসূল (ﷺ) ও সালাত আদায় করলেন। আবার তিনি সালাত আদায় করলেন এবং আল্লাহর রাসূল (ﷺ) ও সালাত আদায় করলেন। পুনরায় তিনি সালাত আদায় করলেন এবং আল্লাহর রাসূল (ﷺ) ও সালাত আদায় করলেন। অতঃপর জিব্‌রাঈল (আঃ) বললেন, আমি এজন্য আদিষ্ট হয়েছি।‘উমর (ইব্‌নু ‘আবদুল আযীয) (রহঃ) ‘উরওয়াহ (রহঃ)-কে বললেন, “তুমি যা রিওয়ায়াত করছ তা একটু ভেবে দেখ। জিব্‌রাঈলই কি আল্লাহর রাসূল (ﷺ)-এর জন্য সালাতের ওয়াক্ত নির্ধারণ করে দিয়েছিলেন?” ‘উরওয়াহ (রহঃ) বললেন, বাশীর ইব্‌নু আবূ মাস’ঊদ (রহঃ) তাঁর পিতা হতে এরূপই বর্ণনা করতেন।

সহীহুল বুখারী, পর্ব ৯; সালাতের সময়সমূহ, অধ্যায় ১, হাঃ ৫২১; মুসলিম, পর্ব ৫; মসজিদ ও সালাতের স্থানসমূহের বর্ণনা, অধ্যায় ৩১, হাঃ ৬১০

অনুবাদের উৎস

সংকলক:
ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৩৫৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে সালাত বিলম্বের প্রসঙ্গে জিবরীল (আ.)-এর ইমামতির বর্ণনা তুলে ধরা হয়েছে। মুগীরাহ ইবনু শু’বাহ (রাঃ) একদিন সালাত বিলম্ব করলে আবূ মাসঊদ আনসারী (রাঃ) তাঁকে স্মরণ করিয়ে দেন যে জিবরীল (আ.) অবতরণ করে সালাত আদায় করেন এবং আল্লাহর রাসূল (صلى الله عليه وسلم) তাঁর সঙ্গে সালাত আদায় করেন। এভাবে পাঁচবারের বর্ণনা শেষে বলা হয়, এভাবেই আদেশ করা হয়েছে। পরে উমার ইবনু আবদুল আযীয (রহঃ) বিষয়টি যাচাই করে জানতে চান। হাদিসটি সালাতের ওয়াক্তের গুরুত্ব, হাদিস যাচাইয়ের সতর্কতা এবং সময়মতো সালাত আদায়ের প্রতি যত্ন শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সালাতের ওয়াক্তের বিষয়টি সাহাবারা গুরুত্ব দিয়ে স্মরণ করাতেন।
  • সালাত বিলম্ব হলে তা নিয়ে সতর্ক করা নসিহতের অংশ হতে পারে।
  • হাদিস বর্ণনায় যাচাই ও সতর্কতা রাখা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন