৫/৩১. অধ্যায়ঃ
পাঁচ ওয়াক্ত সালাতের সময়।
আল লু'লু ওয়াল মারজান : ৩৫৬
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৩৫৬
حديث عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي الْعَصْرَ وَالشَّمْسُ فِي حُجْرَتِهَا قَبْلَ أَنْ تَظْهَرَ
‘উরওয়াহ (রহঃ) হতে বর্ণিতঃ
অবশ্য ‘আয়িশাহ্ (রাঃ) আমার নিকট বর্ণনা করেছেন যে, আল্লাহর রাসূল (ﷺ) এমন মুহূর্তে ‘আসরের সলাত আদায় করতেন যে, সুর্যরশ্মি তখনও তাঁর হুজরার মধ্যে থাকতো। তবে তা উপরের দিকে উঠে যাওয়ার পূর্বেই।
সহীহুল বুখারী, পর্ব ৯ সালাতের সময়সমূহ, অধ্যায় ১, হাঃ ৫২২; মুসলিম, পৰ্ব ৫ : মসজিদ ও সালাতের স্থানসমূহের বর্ণনা, অধ্যায় ৩১, হাঃ ৬১০, ৬১১
