৫/৩৭. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৩৬৭ - ফজর ও আসরে ফেরেশতাদের উপস্থিতি
ফজর ও আসরের সালাতের মর্যাদা এবং এ দুই সালাতের প্রতি যত্নবান হওয়া।
ফজর ও আসরের সালাতে ফেরেশতাদের উপস্থিতি
আল-লু'লু ওয়াল মারজান : ৩৬৭
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৩৬৭
حديث أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: يَتَعَاقَبُونَ فِيكُمْ، مَلاَئِكَةٌ بِاللَّيْلِ وَمَلاَئِكَةٌ بِالنَّهَارِ، وَيَجْتَمِعُونَ فِي صَلاَةِ الْفَجْرِ وَصَلاَةِ الْعَصْرِ، ثُمَّ يَعْرُجُ الَّذِينَ بَاتُوا فِيكُمْ فَيَسْأَلُهُمْ رَبُّهُمْ، وَهُوَ أَعْلَمُ بِهِمْ، كَيْفَ تَرَكْتُمْ عِبَادِي فَيَقُولُونَ تَرَكْنَاهُمْ وَهُمْ يُصَلُّونَ، وَأَتَيْناهُمْ وَهُمْ يُصَلُّونَ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রাসূল (ﷺ) বলেছেনঃ ফেরেশ্তামণ্ডলী পালা বদল করে তোমাদের মাঝে আগমন করেন; একদল দিনে, একদল রাতে। আসর ও ফজরের সালাতে উভয় দল একত্র হন। অতঃপর তোমাদের মাঝে রাত যাপনকারী দলটি উঠে যান। তখন তাদের প্রতিপালক তাদের জিজ্ঞেস করেন, আমার বান্দাদের কোন্ অবস্থায় রেখে আসলে? অবশ্য তিনি নিজেই তাদের ব্যাপারে সর্বাধিক পরিজ্ঞাত। উত্তরে তাঁরা বলেন; আমরা তাদের সালাতে রেখে এসেছি, আর আমরা যখন তাদের নিকট গিয়েছিলাম তখনও তারা সালাত আদায়রত অবস্থায় ছিলেন।
সহীহুল বুখারী, পর্ব ৯ : সালাতের সময়সমূহ, অধ্যায় ১৬, হাঃ ৫৫৫; মুসলিম, পর্ব ৫ : মসজিদ ও সালাতের স্থানসমূহের বর্ণনা, অধ্যায় ৩৬, হাঃ ৬৩২
অনুবাদের উৎস
- সংকলক:
- ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৩৬৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে আল্লাহর রাসূল (صلى الله عليه وسلم) জানিয়েছেন, ফেরেশতারা পালা বদল করে মানুষের মাঝে আসেন। একদল দিনে থাকে, আরেকদল রাতে থাকে। ফজর ও আসরের সালাতে উভয় দল একত্রিত হয়। তারপর যারা রাত যাপন করেছে তারা উপরে ওঠে। আল্লাহ তাঁদের জিজ্ঞেস করেন, তারা বান্দাদের কী অবস্থায় রেখে এসেছে। আল্লাহ নিজেই বান্দাদের অবস্থা ভালোভাবে জানেন। ফেরেশতারা বলেন, তারা বান্দাদের সালাতরত অবস্থায় রেখে এসেছে, আর যখন তারা তাদের কাছে গিয়েছিল তখনও তারা সালাতে ছিল। এই হাদিসে ফজরের সালাত, আসরের সালাত এবং জামাতে সালাতের প্রতি আগ্রহ বাড়ে। হাদিসটি আমাদের মনে করিয়ে দেয়, দিনের শুরু ও শেষের গুরুত্বপূর্ণ সময়ে সালাতে থাকা বড় মর্যাদার বিষয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ফজর ও আসরের সালাতে ফেরেশতাদের দুই দল একত্র হয়।
- বান্দাদের সালাতরত অবস্থার কথা ফেরেশতারা আল্লাহর কাছে উল্লেখ করেন।
- দিনের শুরু ও শেষের সালাতের প্রতি বেশি যত্নবান হওয়া দরকার।
