৬/৭. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৪১২ - সালাত শেষে ডান-বাম দিকে ফিরার শিক্ষা
সালাত শেষে ডান ও বাম উভয় দিক দিয়েই মুখ ফিরিয়ে বসা বৈধ।
সালাত শেষে কোন দিকে ফিরবেন: ডান-বাম বিষয়ে হাদিস
আল-লু'লু ওয়াল মারজান : ৪১২
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৪১২
حديث عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ، قَالَ لاَ يَجْعَلَنَّ أَحَدُكُمْ لِلشَيْطَانِ شَيْئًا مِنْ صَلاَتِهِ، يَرَى أَنَّ حَقًّا عَلَيْهِ أَنْ لاَ يَنْصَرِفَ إِلاَّ عَنْ يَمِينِهِ لَقَدْ رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَثِيرًا يَنْصَرِفُ عَنْ يَسَارِهِ
আসওয়াদ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, ‘আবদুল্লাহ্ (ইব্নু মাসঊদ) (রাঃ) বলেছেন, তোমাদের কেউ যেন স্বীয় সালাতের কোন কিছু শয়তানের জন্য না করে। তা হল, শুধুমাত্র ডান দিকে ফিরা আবশ্যক মনে করা। আমি নবী (ﷺ)-কে অধিকাংশ সময়ই বাম দিকে ফিরতে দেখেছি।
সহীহুল বুখারী, পর্ব ১০ : আযান, অধ্যায় ১৯৫, হাঃ ৮৫২; মুসলিম, পূর্ব ৬; মুসাফির ব্যক্তির সালাত ও তা কৃসর করার বর্ণনা, অধ্যায় ৭, হাঃ ৭০৭ ইকামত হয়ে গেলে কোন নাফল সলাত আদায় করা যাবেনা, এ সংক্রান্ত হাদীস বর্ণিত হয়েছে। কিন্তু অতীব দুঃখের বিষয় অনেকে ইকামত হয়ে যাবার পরও নফল সলাত আদায় করতে থাকেন। বিশেষ করে ফাজরের সলাত চলাকালীন সময়ে অনেককেই দেখা যায় সুন্নাত দু’রাকাত সলাত আদায় করতে। ফাজরের জামা’আত চলতে থাকলে ঐ জামা’আতে শামীল না হয়ে তাড়াহুড়ো করে সুন্নাত পড়ে জামা’আতে শামিল হয়া হাদীসের বিরোধিতা করার সামিল। প্রমাণ নিম্নের হাদীসগুলোঃ ‘আব্দুল্লাহ ইবনু সারজাস বলেন, এক ব্যক্তি এল। তখন রসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)ফজরের সলাতে ছিলেন। ফলে লোকটি দু’রাক’আত আদায় করে জামা’আতে প্রবেশ করল। রসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)সলাত শেষ করে তাকে বললেন, ওহো অমুক! সলাত কোনটি! যেটি আমাদের সঙ্গে আদায় করলে সেটি না যেটি তুমি একা আদায় করলে? (নাসায়ী মাবসুত ১ম খণ্ড ১০১ পৃষ্ঠা লাহোরী ছাপা) নাবী বলেছেন, যখন ফারয সলাতে তাকবীর দেয়া হয়ে যায় তখন ফারয সলাত ব্যতীত অন্য কোন (নাফল বা সুন্নাত) সলাত হবে না। (মুসলীম, মিশকাত ৯৬ পৃষ্ঠা) হানাফী ইমাম মুহাম্মাদ বলেন, সুন্নাত না আদায় করে জামা’আতেই ধুকতে হবে। (মাসবুত ১ম খণ্ড ১৬৭ পৃষ্ঠা) ফাজরের সুন্নাত সলাত ছুটে গেলে ফারয সলাত আদায়ের পর পরই পড়ে নিবে অথবা কোন জরুরী প্রয়োজন থাকলে এ দু’রাক’আত সলাত সুর্যোদয়ের পরেও পড়তে পারবেন। (তিরমিযী ১ম খণ্ড)
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৪১২-এর সারসংক্ষেপ
মূল বিষয়: সালাতের আদব। এই হাদিসে আবদুল্লাহ ইবনু মাসঊদ (রাঃ) বলেন, তোমাদের কেউ যেন নিজের সালাতের কোনো অংশ শয়তানের জন্য না করে। তিনি ব্যাখ্যা করেন, এর অর্থ হলো শুধু ডান দিকে ফিরা নিজের ওপর আবশ্যক মনে করা। এরপর তিনি বলেন, তিনি নবী صلى الله عليه وسلم-কে অধিকাংশ সময় বাম দিকে ফিরতে দেখেছেন। হাদিসটি সালাত শেষ করার পর ডান বা বাম দিকে ফিরার বিষয়ে একটি সহজ শিক্ষা দেয়। এখানে মূল সতর্কতা হলো, কোনো একটি দিককে এমনভাবে বাধ্যতামূলক ভাবা ঠিক নয়, যখন নবী صلى الله عليه وسلم-এর আমলে বাম দিকে ফিরার বর্ণনাও আছে। তাই এই হাদিস সালাতের পরের আমল, সালাম শেষে ঘোরা এবং সুন্নাহ অনুসরণ—এসব বিষয়ে ভারসাম্য শেখায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সালাত শেষে শুধু ডান দিকে ফিরাকে আবশ্যক মনে করতে নিষেধ করা হয়েছে।
- ইবনু মাসঊদ (রাঃ) নবী صلى الله عليه وسلم-কে অনেক সময় বাম দিকে ফিরতে দেখেছেন।
- সালাতের আমলে নিজের ধারণাকে নবী صلى الله عليه وسلم-এর আমলের ওপর চাপানো ঠিক নয়।
- সুন্নাহ বোঝার জন্য সাহাবীদের দেখা বর্ণনা গুরুত্বপূর্ণ।
