১১/৯. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৫৩৭ - মৃত, শ্রবণ ও বর্ণনা বোঝার সতর্কতা
মৃতের উপর পরিবার-পরিজনের ক্রন্দনের কারণে আযাব হয়ে থাকে।
মৃত কি শোনে? ‘আয়িশাহ্ (রাঃ)-এর কুরআনভিত্তিক ব্যাখ্যা
আল-লু'লু ওয়াল মারজান : ৫৩৭
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৫৩৭
حديث عَائِشَةَ وَابْنِ عُمَرَ عَنْ عُرْوَةَ قَالَ: ذُكِرَ عِنْدَ عَائِشَةَ أَنَّ ابْنَ عُمَرَ رَفَعَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَنَّ الْمَيِّتَ يُعَذَّبُ فِي قَبْرِهِ بِبُكَاءِ أَهْلِهِ فَقَالَتْ: وَهَلَ ابْنُ عُمَرَ رَحِمَهُ اللهُ إِنَّمَا قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّهُ لَيُعَذَّبُ بِخَطِيئَتِهِ وَذَنْبِهِ، وَإِنَّ أَهْلَهُ لَيَبْكُونَ عَلَيْهِ الآنَقَالَتْ: وَذَاكَ مِثْلُ قَوْلِهِ إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ [ص: 187] قَامَ عَلَى الْقَلِيبِ وَفيهِ قَتْلَى بَدْرٍ مِنَ الْمُشْرِكينَ، فَقَالَ لَهُمْ مَا قَالَ: إِنَّهُمْ لَيَسْمَعُونَ مَا أَقُولُ إِنَّمَا قَالَ: إِنَّهُمُ الآنَ لَيَعْلَمُونَ أَنَّ مَا كُنْتُ أَقُولُ لَهُمْ حَقٌ ثُمَّ قَرَأَتْ (إِنَّكَ لاَ تُسْمِعُ الْمَوْتَى) وَ ﴾وَمَا أَنْتَ بِمُسْمِعٍ مَنْ فِي الْقُبُورِ﴿ يَقُولُ حينَ تَبَوَّءُوا مَقَاعِدَهُمْ مِنَ النَّارِ
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
‘উরওয়াহ (রহঃ) বলেন, ‘আয়িশাহ (রাঃ)-এর নিকট উল্লেখ করা হলো যে, ইবনু ‘উমার (রাঃ) নবী (ﷺ) থেকে বর্ণনা করেন, মৃত ব্যক্তিকে তার পরিজনের কান্নার কারণে কবরে ‘আযাব দেয়া হয়। তখন তিনি বললেন, ইবনু ‘উমার (রাঃ) ভুল বুঝেছেন, আল্লাহ তাঁর প্রতি রহম করুন। রাসূলুল্লাহ্ (ﷺ) তো বলেছিলেন, তাকে তার অপরাধ ও গুনাহর কারণে ‘আযাব দেয়া হচ্ছে, অথচ তার পরিজন এখন তার জন্য কাঁদছে। তিনি বললেন, এ কথাটি ঐ কথাটিরই মত যা রাসূলুল্লাহ্ (ﷺ) ঐ কূপের পাশে দাঁড়িয়ে বলেছিলেন, যে কূপে বাদ্র যুদ্ধে নিহত মুশরিকদের নিক্ষেপ করা হয়েছিল। তিনি তাদেরকে যা বলার বললেন (এবং জানালেন) যে, আমি যা বলছি তারা তা সবই শুনতে পাচ্ছে। তিনি বললেন, এখন তারা ভালভাবে জানতে পারছে যে, আমি তাদেরকে যা বলেছিলাম তা ছিল সঠিক। এরপর ‘আয়িশা (রাঃ) إِنَّكَ لاَ تُسْمِعُ الْمَوْتَى (তুমি তো মৃতকে শুনাতে পারবে না) (সূরাহ নামল ২৭/৮০) وَمَا أَنْتَ بِمُسْمِعٍ مَنْ فِي الْقُبُورِ (এবং তুমি শুনাতে সমর্থ হবে না তাদেরকে যারা কবরে রয়েছে) (সূরাহ ফাতির ৩৫/২২) আয়াতাংশ দুইটো তিলাওয়াত করলেন। ‘উরওয়াহ (রহ.) বলেন, এর মানে হচ্ছে জাহান্নামে যখন তারা তাদের আসন গ্রহণ করে নেবে।
সহীহুল বুখারী, পূর্ব ৬৪ : মাগাযী, অধ্যায় ৮, হাঃ ৩৯৭৬-৩৯৭৯; মুসলিম, পর্ব ১১: জানাযা, অধ্যায় ৯, হাঃ ৯৩১
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৫৩৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে ‘আয়িশাহ্ (রাঃ)-এর ব্যাখ্যা এসেছে। তাঁর সামনে বলা হয়েছিল যে, ইবনু ‘উমার (রাঃ) নবী (صلى الله عليه وسلم)-এর দিকে এ কথা তুলেছেন—মৃত ব্যক্তি পরিবারের কান্নার কারণে কবরে আযাব পায়। ‘আয়িশাহ্ (রাঃ) ব্যাখ্যা করলেন, বিষয়টি ছিল তার নিজের পাপ ও ভুলের কারণে আযাব, আর পরিবার তখন তার জন্য কাঁদছিল। তিনি বদরের কূপের ঘটনার কথাও ব্যাখ্যা করলেন এবং কুরআনের আয়াত পড়লেন—তুমি মৃতকে শুনাতে পারবে না, কবরবাসীকেও শুনাতে পারবে না। হাদিসটি শেখায়, একটি বর্ণনা শুনে তাড়াহুড়া না করে কুরআন ও সঠিক অর্থের আলোকে বোঝা দরকার।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- বর্ণনার অর্থ বুঝতে কুরআনের আলোকে দেখা দরকার।
- মৃতের আযাব তার নিজের পাপের সঙ্গে সম্পর্কিত হতে পারে।
- শোনা কথা যাচাই ছাড়া চূড়ান্ত বলা উচিত নয়।
- সাহাবীরা হাদিসের অর্থ নিয়ে দায়িত্বশীল আলোচনা করতেন।
