১২/৬. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৫৭৪ - ঘোড়া পালনের নিয়ত ও ফল
যাকাত অমান্যকারীর গুনাহ।
ঘোড়া পালনের নিয়ত: সওয়াব, আড়াল না পাপের বোঝা
আল-লু'লু ওয়াল মারজান : ৫৭৪
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৫৭৪
حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: الْخَيْلُ لِثَلاَثَةٍ: لِرَجُلٍ أَجْرٌ، وَلِرَجُلٍ سِتْرٌ، وَعَلَى رَجُلٍ وِزْرٌ فَأَمَّا الَّذِي لَهُ أَجْرٌ فَرَجُلٌ رَبَطَهَا فِي سَبِيلِ اللهِ فَأَطَالَ فِي مَرْجٍ أَوْ رَوْضَةٍ، فَمَا أَصَابَتْ فِي طِيَلِهَا ذَلِكَ مِنَ الْمَرْجِ أَوِ الرَّوْضَةِ كَانَتْ لَهُ حَسَنَاتٍ، وَلَوْ أَنَّهَا قَطَعَتْ طِيَلَهَا فَاسْتَنَّتْ شَرَفًا أَوْ شَرَفَيْنِ كَانَتْ أَرْوَاثُهَا وَآثَارُهَا حَسَنَاتٍ لَهُ، وَلَوْ أَنَّهَا مَرَّتْ بِنَهَرٍ فَشَرِبَتْ مِنْهُ وَلَمْ يُرِدْ أَنْ يَسْقِيَهَا كَانَ ذَلِكَ حَسَنَاتٍ لَهُ؛ [ص: 200] وَرَجُلٌ رَبَطَهَا فَخْرًا وَرِئَاءً وَنِوَاءً لأَهْلِ الإِسْلاَمِ فَهِيَ وِزْرٌ عَلَى ذلِكَوَسُئِلَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْحُمُرِ، فَقَالَ: مَا أُنْزِلَ عَلَيَّ فِيهَا إِلاَّ هذِهِ الآيَةُ الْجَامِعَةُ الْفاذَّةُ ﴾مَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ﴿
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রাসূল (ﷺ) বলেছেন, ঘোড়া তিন শ্রেণীর লোকের জন্য। একজনের জন্য পুরস্কার; একজনের জন্য আবরণ এবং একজনের জন্য (পাপের) বোঝা। যার জন্য পুরস্কার, সে হলো, ঐ ব্যক্তি যে আল্লাহর রাস্তায় ঘোড়া বেঁধে রাখে এবং রশি কোন চারণভূমি বা বাগানে লম্বা করে দেয়, আর ঘোড়াটি সে চারণভূমি বা বাগানে ঘাস খায়, তবে এর জন্য তার পুণ্য রয়েছে। আর ঘোড়াটি যদি রশি ছিঁড়ে এক বা দুইটি টিলা অতিক্রম করে তাহলেও তার গোবর ও পদক্ষেপসমূহের বিনিময়ে তার জন্য পুণ্য রয়েছে। এমনকি ঐ ঘোড়া যদি কোন নহরে গিয়ে তা থেকে পানি পান করে, অথচ তার মালিক পানি পান করানোর ইচ্ছে করেনি, তবে এর ফলেও তার জন্য পুণ্য রয়েছে। আর যে ব্যক্তি অহংকার, লৌকিকতা প্রদর্শন এবং মুসলিমদের সঙ্গে শত্রুতা করার জন্য ঘোড়া বেঁধে রাখে তবে তার জন্য তা (পাপের) বোঝা।আল্লাহর রাসূল (ﷺ)-কে গাধা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এ সম্পর্কে আমার উপর আর কিছু অবতীর্ণ হয়নি, ব্যাপক অর্থপূর্ণ এই একটি আয়াত ব্যতীত।(আল্লাহর বাণীঃ) কেউ অণু পরিমাণ নেক কাজ করে থাকলে, সে তা দেখতে পাবে; আর কেউ অণু পরিমাণ বদ কাজ করে থাকলে, সে তাও দেখতে পাবে। (যিলযালঃ ৭-৮)
সহীহুল বুখারী, পর্ব ৫৬ : জিহাদ ও যুদ্ধাভিযান, অধ্যায় ৪৮, হাঃ ২০৬০; মুসলিম, পর্ব ১২: যাকাত, অধ্যায় ৬, হাঃ ৯৮৭
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৫৭৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে ঘোড়া সম্পর্কে তিন ধরনের মানুষের কথা এসেছে। কারও জন্য ঘোড়া পুরস্কারের কারণ, কারও জন্য আড়াল, আর কারও জন্য পাপের বোঝা। যে ব্যক্তি আল্লাহর পথে ঘোড়া বেঁধে রাখে, তার ঘোড়ার ঘাস খাওয়া, চলা, এমনকি পানি পান করাও তার জন্য নেকির কারণ হিসেবে উল্লেখ হয়েছে। অন্যদিকে যে ব্যক্তি অহংকার, লোক দেখানো এবং মুসলিমদের সঙ্গে শত্রুতার জন্য ঘোড়া রাখে, তার জন্য তা বোঝা। এখানে মূল শিক্ষা হলো নিয়ত ও ব্যবহার। একই বস্তু ভালো কাজেও লাগতে পারে, আবার খারাপ উদ্দেশ্যেও ব্যবহৃত হতে পারে। গাধা সম্পর্কে প্রশ্ন করা হলে নবী صلى الله عليه وسلم সূরা যিলযালের আয়াত উল্লেখ করেন, অণু পরিমাণ ভালো-মন্দ কাজও দেখা হবে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ঘোড়া ভালো উদ্দেশ্যে রাখলে সওয়াবের কারণ হতে পারে।
- অহংকার, লোক দেখানো ও শত্রুতার উদ্দেশ্য নিন্দিত।
- একই সম্পদ নিয়তের কারণে ভিন্ন ফল আনতে পারে।
- অণু পরিমাণ ভালো-মন্দ কাজও হিসাবের বাইরে থাকে না।
