১২/৮. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৫৭৫ - অধিক সম্পদ ও দানের শিক্ষা

যে ব্যক্তি যাকাত আদায় করে না তার শাস্তির ভয়াবহতা।

অধিক সম্পদ ও দান: ক্ষতি থেকে বাঁচার হাদিসি শিক্ষা

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৫৭৫

حديث أَبِي ذَرٍّ، قَالَ: انْتَهَيْتُ إِلَيْهِ وَهُوَ يَقُولُ، فِي ظِلِّ الْكَعْبَةِ: هُمُ الأَخْسَرُونَ وَرَبِّ الْكَعْبَةِ، هُمُ الأَخْسَرُونَ وَرَبِّ الْكَعْبَةِ قُلْتُ: مَا شَأْنِي أَيُرَى فِيَّ شَيْءٌ مَا شَأْنِي فَجَلَسْتُ إِلَيْهِ وَهُوَ يَقُولُ، فَمَا اسْتَطَعْتُ أَنْ أَسْكُتَ، وَتَغَشَّانِي مَا شَاءَ اللهُ، فَقُلْتُ: مَنْ هُمْ بِأَبِي أَنْتَ وَأُمِّي يَا رَسُولَ اللهِ قَالَ: الأَكْثَرُونَ أَمْوَالاً إِلاَّ مَنْ قَالَ هكَذَا وَهكَذَا وَهكَذَا

আবূ যার গিফারী (রাঃ) হতে বর্ণিতঃ

একদা আমি নবী (ﷺ)-এর নিকট গেলাম। তখন তিনি কাবা গৃহের ছায়ায় বসে বলেছিলেনঃ কাবাগৃহের রবের কসম! তারা ক্ষতিগ্রস্ত। কাবাগৃহের রবের কসম! তারা ক্ষতিগ্রস্ত। আমি বললাম, আমার অবস্থা কী? আমার মাঝে কি কিছু (ত্রুটি) পরিলক্ষিত হয়েছে? তিনি বলছিলেন, এমন অবস্থায় আমি তাঁর কাছে বসে পড়লাম। আমি তাঁকে থামাতে পারলাম না। যতক্ষণের জন্য আল্লাহ্ চাইলেন আমি চিন্তায় আচ্ছন্ন রইলাম। এরপর আমি আরয করলাম, আমার পিতামাতা আপনার জন্য কুরবান ঐ সমস্ত লোক কারা হে আল্লাহ্‌র রাসূল (ﷺ)! তিনি বললেনঃ এরা হল ঐ সকল লোক যারা অধিক সম্পদের অধিকারী। তবে হাঁ, ঐ সমস্ত লোক স্বতন্ত্র যারা এরূপ, এরূপ ও এরূপ (ক্ষেত্রে খরচ করে)।

সহীহুল বুখারী, পর্ব ৮৩: অঙ্গীকার ও নযর, অধ্যায় ৮, হাঃ ৬৬৩৮; মুসলিম, পর্ব ১২: যাকাত, অধ্যায় ৮, হাঃ ৯৯০

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৫৭৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবূ যার (রাঃ) নবী صلى الله عليه وسلم-কে কাবার ছায়ায় বলতে শুনলেন, ‘কাবাঘরের রবের কসম! তারা ক্ষতিগ্রস্ত।’ তিনি চিন্তিত হয়ে জানতে চাইলেন, কারা তারা? নবী صلى الله عليه وسلم বললেন, তারা হলো অধিক সম্পদের অধিকারী লোকেরা। তবে যারা এভাবে, এভাবে ও এভাবে খরচ করে—তারা আলাদা। এখানে মূল শিক্ষা হলো সম্পদ নিজে শেষ কথা নয়; সম্পদ কীভাবে ব্যবহার হচ্ছে, সেটি বড় বিষয়। বেশি সম্পদ থাকলে দায়িত্বও বাড়ে। হাদিসে নির্দিষ্টভাবে বলা হয়েছে, যারা সম্পদ খরচ করে তারা ব্যতিক্রম। তাই সম্পদ জমা করা নিয়ে সতর্কতা এবং দান-খরচের গুরুত্ব এই হাদিসে সহজভাবে ফুটে উঠেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • অধিক সম্পদ মানুষের জন্য দায়িত্বের বিষয়।
  • শুধু সম্পদ থাকা নয়, তা কোথায় খরচ হচ্ছে তা গুরুত্বপূর্ণ।
  • দান ও সৎ খরচ ক্ষতির ভয় থেকে আলাদা পথ দেখায়।
  • আবূ যার (রাঃ) কথার অর্থ বুঝতে নবী صلى الله عليه وسلم-কে প্রশ্ন করেছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন