১২/২০. অধ্যায়ঃ
সদকা করার প্রতি উৎসাহ প্রদান যদিও তা খেজুরের একটু অংশ অথবা উত্তম কথা হয় এবং এটা জাহান্নামের আগুন থেকে রক্ষাকারী ঢাল।
আল লু'লু ওয়াল মারজান : ৫৯৬
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৫৯৬
حديث عَدِيِّ بْنِ حَاتِمِ رضي الله عنه، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: اتَّقُوا النَّارَ وَلَوْ بَشِقِّ تَمْرَةٍ
‘আদী ইব্নু হাতিম (রাঃ) হতে বর্ণিতঃ
আমি নবী (ﷺ)-কে বলতে শুনেছি, তোমরা জাহান্নাম হতে আত্মরক্ষা কর এক টুকরা খেজুর সদাকাহ করে হলেও।
সহীহুল বুখারী, পৰ্ব ২৪: যাকাত, অধ্যায় ১০, হাঃ ১৪১৭; মুসলিম, পৰ্ব ১২: যাকাত, অধ্যায় ২০, হাঃ ১০১৬
