১২/২০. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৫৯৭ - খেজুর না থাকলে ভালো কথাও কল্যাণ
সদকা করার প্রতি উৎসাহ প্রদান যদিও তা খেজুরের একটু অংশ অথবা উত্তম কথা হয় এবং এটা জাহান্নামের আগুন থেকে রক্ষাকারী ঢাল।
ভালো কথাও সদাকাহ: জাহান্নাম থেকে বাঁচার হাদিস
আল-লু'লু ওয়াল মারজান : ৫৯৭
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৫৯৭
حديث عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلاَّ وَسَيُكَلِّمُهُ اللهُ يَوْمَ الْقِيَامَةِ، لَيْسَ بَيْنَ اللهِ وَبَيْنَهُ تَرْجُمَانٌ، ثُمَّ يَنْظُرُ فَلاَ يَرَى شَيْئًا قدَّامَهُ، ثُمَّ يَنْظُرُ بَيْنَ يَدَيْهِ فَتَسْتَقْبِلُهُ النَّارُ، فَمَنِ اسْتَطَاعَ مِنْكُمْ أَنْ يَتَّقِيَ النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍوَعَنْهُ أَيْضًا، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: اتَّقُوا النَّارَ، ثُمَّ أَعْرَضَ وَأَشَاحَ؛ ثُمَّ قَالَ: اتَّقُوا النَّارَ، ثُمَّ أَعْرَضَ وَأَشَاحَ، ثَلاَثًا حَتَّى ظَنَنَّا أَنَّهُ يَنْظُرُ إِلَيْهَا ثُمَّ قَالَ: اتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ، فَمَنْ لَمْ يَجِدْ فَبِكَلِمَةٍ طَيِّبَةٍ
আদী ইবনু হাতিম (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেনঃ কিয়ামতের দিন তোমাদের প্রত্যেক ব্যক্তির সঙ্গেই আল্লাহ তা‘আলা কথা বলবেন। আর সেদিন বান্দা ও আল্লাহর মাঝে কোন দোভাষী থাকবে না। এরপর বান্দা নজর করে তার সামনে কিছুই দেখতে পাবে না। সে পুনরায় তার সামনের দিকে নজর ফেরাবে তখন তার সামনে পড়বে জাহান্নাম। তোমাদের মাঝে যে জাহান্নাম থেকে রক্ষা পেতে চায়, সে যেন এক টুকরা খেজুর দিয়ে হলেও নিজেকে রক্ষা করে।রাবী বলেন, নবী (ﷺ) বললেনঃ তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচ। এরপর তিনি পিঠ ফিরালেন এবং মুখ ঘুরিয়ে নিলেন। আবার বললেনঃ তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচ। এরপর তিনি পিঠ ফিরালেন এবং মুখ ঘুরিয়ে নিলেন। তিনবার এরূপ করলেন। এমনকি আমরা ভাবছিলাম যে তিনি বুঝি জাহান্নাম সরাসরি দেখছেন। তিনি আবার বললেনঃ তোমরা এক টুকরা খেজুর দিয়ে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচ। আর যদি কেউ সেটাও না পাও তাহলে উত্তম কথার দ্বারা হলেও (আগুন থেকে নিজেকে রক্ষা কর)।
সহীহুল বুখারী, পর্ব ৮১: সদয় হওয়া, অধ্যায় ৪৯, হাঃ ৬৫৩৯-৬৫৪০, ১৪১৩); মুসলিম, পর্ব ১২: যাকাত, অধ্যায় ২০, হাঃ ১০১৬
অনুবাদের উৎস
- সংকলক:
- ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৫৯৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে নবী صلى الله عليه وسلم কিয়ামতের দিনের কথা বলেছেন, যখন প্রত্যেক ব্যক্তির সঙ্গে আল্লাহ কথা বলবেন এবং কোনো দোভাষী থাকবে না। মানুষ সামনে তাকিয়ে জাহান্নাম দেখতে পাবে। এরপর নবী صلى الله عليه وسلم বলেন, যে জাহান্নাম থেকে বাঁচতে চায়, সে যেন এক টুকরা খেজুর দিয়েও নিজেকে রক্ষা করে। আর যদি সেটাও না পায়, তাহলে উত্তম কথার মাধ্যমে। হাদিসটি আমাদের দুইটি সহজ দরজা দেখায়: অল্প সদাকাহ এবং ভালো কথা। সবার কাছে সম্পদ নাও থাকতে পারে, কিন্তু ভালো কথা বলা অনেকের পক্ষেই সম্ভব। তাই দান, নরম ভাষা এবং মানুষের সঙ্গে কল্যাণকর কথা—এসবকে অবহেলা করা উচিত নয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কিয়ামতের জবাবদিহির কথা মনে রাখা দরকার।
- অল্প সদাকাহও কল্যাণের পথ হতে পারে।
- সম্পদ না থাকলে ভালো কথাও সৎ কাজের অংশ।
