১৩/৪০. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৭২৪ - শেষ দশকের বেজোড় রাতে কদর অনুসন্ধান
লাইলাতুল কদর এর ফাযায়েল এবং তার অন্বেষণে উৎসাহ দান, তার তারিখ ও স্থানের বর্ণনা, তা অন্বেষণ করার উপযুক্ত সময়।
শেষ দশকের বেজোড় রাতে লাইলাতুল কদর অনুসন্ধান
আল-লু'লু ওয়াল মারজান : ৭২৪
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৭২৪
حديث أَبِي سَعِيدٍ، قَالَ: اعْتَكَفْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعَشْرَ الأَوْسَطَ مِنْ رَمَضَانَ، فَخَرَجَ صَبِيحَةَ عِشْرَينَ، فَخَطَبَا، وَقَالَ: إِنِّي أُرِيتُ لَيْلَةَ الْقَدْرِ ثُمَّ أُنْسِيتُهَا أَوْ نُسِّيتُهَا، فَالْتَمِسُوهَا فِي الْعَشْرِ الأَوَاخِرِ فِي الْوِتْرِ، وَإِنِّي رَأَيْتُ أَنِّي أَسْجُدُ فِي مَاءٍ وَطِينٍ، فَمَنْ كَانَ اعْتَكَفَ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلْيَرْجِعْ فَرَجَعْنَا وَمَا نَرَى فِي السَّمَاءٍ قَزَعَةَ؛ [ص: 25] فَجَاءَتْ سَحَابَةٌ فَمَطَرَتْ حَتَّى سَالَ سَقْفُ الْمَسْجِدِ، وَكَانَ مِنْ جَرِيدِ النَّخْلِ، وَأَقِيمَتِ الصَّلاَةُ، فَرَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْجُدُ فِي الْمَاءِ وَالطِّينِ، حَتَّى رَأَيْتُ أَثَرَ الطِّينِ فِي جَبْهَتِهِ
আবূ সাঈদ (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা নবী (ﷺ)-এর সঙ্গে রমজানের মধ্যম দশকে ই‘তিকাফ করি। তিনি বিশ তারিখের সকালে বের হয়ে আমাদেরকে সম্বোধন করে বললেনঃ আমাকে লাইলাতুল কদর (-এর সঠিক তারিখ) দেখানো হয়েছিল পরে আমাকে তা ভুলিয়ে দেয়া হয়েছে। তোমরা শেষ দশকের বেজোড় রাতে তার সন্ধান কর। আমি দেখতে পেয়েছি যে, আমি (ঐ রাতে) কাদা-পানিতে সিজদা করছি। অতএব যে ব্যক্তি আল্লাহর রাসূল (ﷺ)-এর সঙ্গে ই‘তিকাফ করেছে সে যেন ফিরে আসে (মসজিদ হতে বের হয়ে না যায়)।আমরা সকলে ফিরে আসলাম (থেকে গেলাম)। আমরা আকাশে হাল্কা মেঘ খণ্ডও দেখতে পাইনি। পরে মেঘ দেখা দিল ও এমন জোরে বৃষ্টি হলো যে, খেজুরের শাখায় তৈরি মসজিদের ছাদ দিয়ে পানি ঝরতে লাগল। সালাত শুরু করা হলে আমি আল্লাহর রাসূল (ﷺ)-কে কাদা-পানিতে সিজদা করতে দেখলাম। পরে তাঁর কপালে আমি কাদার চিহ্ন দেখতে পাই।
সহীহুল বুখারী, পর্ব ৩২ : লাইলাতুল কদর-এর ফাযীলাত, অধ্যায় ২, হাঃ ২০১৬; মুসলিম, পর্ব ১৩: সওম, অধ্যায় ৪০, হাঃ ১১৬৭
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৭২৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে রমাযানের মধ্যম দশকে নবী (صلى الله عليه وسلم)-এর সঙ্গে ই‘তিকাফের ঘটনা এসেছে। তিনি বিশ তারিখের সকালে সাহাবীদের বলেন, তাঁকে লাইলাতুল কদরের সঠিক সময় দেখানো হয়েছিল, পরে তা ভুলিয়ে দেওয়া হয়েছে। এরপর তিনি নির্দেশ দেন, রমাযানের শেষ দশকের বেজোড় রাতে তা খুঁজতে। তিনি আরও বলেন, তিনি স্বপ্নে দেখেছেন যে তিনি কাদা-পানিতে সিজদা করছেন। পরে বৃষ্টি হয়, মসজিদের ছাদ দিয়ে পানি পড়ে এবং সাহাবী রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে কাদা-পানিতে সিজদা করতে দেখেন। এই হাদিসে লাইলাতুল কদর, ই‘তিকাফ এবং শেষ দশকের ইবাদতের গুরুত্ব একসঙ্গে দেখা যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- লাইলাতুল কদর শেষ দশকের বেজোড় রাতে খোঁজার নির্দেশ এসেছে।
- ই‘তিকাফ রমাযানের শেষ সময়কে ইবাদতে কাটানোর একটি গুরুত্বপূর্ণ আমল।
- নবী (صلى الله عليه وسلم) কাদা-পানির মধ্যেও সালাত ও সিজদা করেছেন।
- সঠিক তারিখ না জানানো মানুষের ইবাদতের আগ্রহ বাড়াতে পারে—এ কথা বর্ণনার সীমার মধ্যে বুঝা যায়।
