১৩/৪০. অধ্যায়ঃ
লাইলাতুল কদর এর ফাযায়েল এবং তার অন্বেষণে উৎসাহ দান, তার তারিখ ও স্থানের বর্ণনা, তা অন্বেষণ করার উপযুক্ত সময়।
আল লু'লু ওয়াল মারজান : ৭২৬
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৭২৬
حديث عَائِشَةَ، قَالَتْ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُجَاوِرُ فِي الْعَشْرِ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ، وَيَقُولُ: تَحَرَّوْا لَيْلَةَ الْقَدْرِ فِي الْعَشْرِ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ
‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রাসূল (ﷺ) রমাযানের শেষ দশকে ই‘তিকাফ করতেন এবং বলতেনঃ তোমরা রমাযানের শেষ দশকে* লাইলাতুল ক্বাদর অনুসন্ধান কর।
সহীহুল বুখারী, পর্ব ৩২: লাইলাতুল কদর-এর ফাযীলাত, অধ্যায় ৩, হাঃ ২০২০; মুসলিম, পর্ব ১৩: সওম, অধ্যায় ৪০, হাঃ ১১৬৯
