১৩/৪০. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৭২৫ - শেষ দশকে ই‘তিকাফ ও কদর অনুসন্ধান
লাইলাতুল কদর এর ফাযায়েল এবং তার অন্বেষণে উৎসাহ দান, তার তারিখ ও স্থানের বর্ণনা, তা অন্বেষণ করার উপযুক্ত সময়।
রমাযানের শেষ দশকে ই‘তিকাফ ও লাইলাতুল কদর
আল-লু'লু ওয়াল মারজান : ৭২৫
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৭২৫
حديث أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رضي الله عنه، كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُجَاوِرُ فِي رَمَضَانَ الْعَشْرَ الَّتِي فِي وَسَطِ الشَّهْرِ، فَإِذَا كَانَ حِينَ يُمْسِى مِنْ عِشْرِينَ لَيْلَةً تَمْضِي، وَيَسْتَقْبِلُ إِحْدَى وَعِشْرَينَ، رَجَعَ إِلَى مَسْكَنِهِ، وَرَجَعَ مَنْ كَانَ يُجَاوِرُ مَعَهُ؛ وَأَنَّهُ أَقَامَ فِي شَهْرٍ جَاوَرَ فِيهِ اللَّيْلَةَ الَّتِي كَانَ يَرْجِعُ فِيهَا، فَخَطَبَ النَّاسَ، فَأَمَرَهُمْ مَا شَاءَ اللهُ، ثُمَّ قَالَ:كُنْتُ أُجَاوِرُ هذِهِ الْعَشْرَ، ثُمَّ قَدْ بَدَا لِي أَنْ أُجَاوِرَ هذِهِ الْعَشْرَ الأَوَاخِرَ، فَمَنْ كَانَ اعْتَكَفَ مَعِي فَلْيَثْبُتْ فِي مُعْتَكَفِهِ، وَقَدْ أُرِيتُ هذِهِ اللَّيْلَةَ، ثُمَّ أُنْسِيتُهَا، فَابْتَغُوهَا فِي الْعَشْرِ الأَوَاخِرِ، وَابْتَغُوهَا فِي كلِّ وِتْرٍ، وَقَدْ رَأَيْتَنِي أَسْجُدُ فِي مَاءٍ وَطِينٍ فَاسْتَهَلَّتِ السَّمَاءُ فِي تِلْكَ اللَّيْلَةِ فَأَمْطَرَتْ، فَوَكَفَ الْمَسْجِدُ فِي مُصَلَّى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةَ إِحْدَى وَعِشْرِينَ، فَبَصُرَتْ عَيْنِي، نَظَرْتُ إِلَيْهِ انْصَرَفَ مِنَ الصُّبْحِ وَوَجْهُهُ مُمْتَلِيءٌ طينًا وَمَاءً
আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রাসূল (ﷺ) রমজান মাসের মাঝের দশকে ইতিকাফ করেন। বিশ তারিখ অতীত হওয়ার সন্ধ্যায় এবং একুশ তারিখের শুরুতে তিনি এবং তাঁর সঙ্গে যাঁরা ইতিকাফ করেছিলেন সকলেই নিজ নিজ বাড়িতে প্রস্থান করেন এবং তিনি যে মাসে ইতিকাফ করেন ঐ মাসের যে রাতে ফিরে যান সে রাতে লোকদের সামনে ভাষণ দেন। আর তাতে মাশাআল্লাহ, তাদেরকে বহু নির্দেশ দান করেন, অতঃপর বলেন যে, আমি এই দশকে ইতিকাফ করেছিলাম।এরপর আমি সিদ্ধান্ত করেছি যে, শেষ দশকে ইতিকাফ করব। যে আমার সঙ্গে ইতিকাফ করেছিল সে যেন তার ইতিকাফস্থলে থেকে যায়। আমাকে সে রাত দেখানো হয়েছিল, পরে তা ভুলিয়ে দেয়া হয়েছে। (আল্লাহর রাসূল (ﷺ) বললেন)ঃ শেষ দশকে ঐ রাতের তালাশ কর এবং প্রত্যেক বেজোড় রাতে তা তালাশ কর। আমি স্বপ্নে দেখেছি যে, ঐ রাতে আমি কাদা-পানিতে সিজদা করছি।ঐ রাতে আকাশে প্রচুর মেঘের সঞ্চার হয় এবং বৃষ্টি হয়। মসজিদে আল্লাহর রাসূল (ﷺ)-এর সালাতের স্থানেও বৃষ্টির পানি পড়তে থাকে। এটা ছিল একুশ তারিখের রাত। যখন তিনি ফজরের সালাত শেষে ফিরে বসেন তখন আমি তাঁর দিকে তাকিয়ে দেখতে পাই যে, তাঁর মুখমণ্ডল কাদা-পানি মাখা।
সহীহুল বুখারী, পর্ব ৩২; লাইলাতুল কদর-এর ফাযীলাত, অধ্যায় ৩, হাঃ ২০১৮; মুসলিম, পর্ব ১৩: সওম, অধ্যায় ৪০, হাঃ ১১৬৭
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৭২৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর ই‘তিকাফের একটি বিস্তারিত ঘটনা এসেছে। তিনি আগে রমাযানের মাঝের দশকে ই‘তিকাফ করতেন। পরে তিনি বলেন, তিনি শেষ দশকে ই‘তিকাফ করার সিদ্ধান্ত নিয়েছেন। যারা তাঁর সঙ্গে ই‘তিকাফ করেছিল, তাদের নিজ নিজ ই‘তিকাফস্থলে থেকে যেতে বলেন। তিনি আরও জানান, তাঁকে লাইলাতুল কদর দেখানো হয়েছিল, পরে তা ভুলিয়ে দেওয়া হয়েছে। তাই শেষ দশকে এবং প্রত্যেক বেজোড় রাতে তা খুঁজতে বলেন। একই রাতে বৃষ্টি হয়, মসজিদে পানি পড়ে এবং ফজরের পর সাহাবী তাঁর মুখমণ্ডল কাদা-পানিতে ভরা দেখতে পান। এই হাদিস রমাযানের শেষ দশকে মনোযোগী ইবাদতের বড় শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- রমাযানের শেষ দশকে ই‘তিকাফের প্রতি নবী (صلى الله عليه وسلم)-এর বিশেষ গুরুত্ব ছিল।
- লাইলাতুল কদর শেষ দশকের বেজোড় রাতে খোঁজার নির্দেশ এসেছে।
- ইবাদতের জন্য মসজিদে অবস্থান ও ধৈর্যের শিক্ষা পাওয়া যায়।
- নবী (صلى الله عليه وسلم)-এর স্বপ্নের লক্ষণ পরের ঘটনার সঙ্গে মিলে যায় বলে বর্ণনায় এসেছে।
