১৪/৩. অধ্যায়ঃ
রমাযানের শেষ দশদিন (বিভিন্ন ইবাদতের) যথাসাধ্য চেষ্টা করা।
আল লু'লু ওয়াল মারজান : ৭৩০
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৭৩০
حديث عَائِشَةَ، قَالَتْ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذَا دَخَلَ الْعَشْرُ شَدَّ مِئْزَرَهُ وَأَحْيَا لَيْلَهُ، وَأَيْقَظَ أَهْلَهُ
‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
যখন রমাযানের শেষ দশক আসত তখন নবী (ﷺ) তাঁর লুঙ্গি কষে নিতেন (বেশি বেশি ইবাদতের প্রস্তুতি নিতেন) এবং রাত্র জেগে থাকতেন ও পরিবার-পরিজনকে জাগিয়ে দিতেন।
সহীহুল বুখারী, পর্ব ৩২: লাইলাতুল কদর-এর ফাযীলাত, অধ্যায় ৫, হাঃ ২০২৪; মুসলিম, পর্ব ১৪ : ইতিকাফ, অধ্যায় ৩, হাঃ ১১৭৪
