১৫/৩৬. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৭৮৬ - রমযানে উমরাহ ও হজ্জের সমতুল্য সওয়াব
রমাযান মাসে উমরাহ পালনের ফাযায়েল।
রমযানে উমরাহ: হজ্জে যেতে না পারা ব্যক্তির জন্য বড় সান্ত্বনা
আল-লু'লু ওয়াল মারজান : ৭৮৬
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৭৮৬
حديث ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، لاِمْرَأَةٍ مِنَ الأَنْصَارِ: مَا مَنَعَكِ أَنْ تَحُجِّينَ مَعَنَا قَالَتْ: كَانَ لَنَا نَاضِحٌ فَرَكِبَهُ أَبُو فُلاَنٍ وَابْنُهُ (لِزَوْجِهَا وَابْنِهَا) وَتَرَكَ نَاضِحًا نَنْضَحُ عَلَيْهِ، قَالَ: فَإِذَا كَانَ رَمَضَانُ اعْتَمِرِي فِيهِ، فَإِنَّ عُمْرَةً فِي رَمَضَانَ حَجَّةٌ أَوْ نَحْوًا مِمَّا قَالَ
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূল (ﷺ) এক আনসারী মহিলাকে বললেনঃ আমাদের সঙ্গে হজ্জ করতে তোমার বাধা কিসের? ইব্নু ‘আব্বাস (রাঃ) মহিলার নাম বলেছিলেন কিন্তু আমি ভুলে গেছি। মহিলা বলল, আমাদের একটি পানি বহনকারী উট ছিল। কিন্তু তাতে অমুকের পিতা ও তার পুত্র (অর্থাৎ মহিলার স্বামী ও ছেলে) আরোহণ করে চলে গেছেন। আর আমাদের জন্য রেখে গেছেন পানি বহনকারী আরেকটি উট যার দ্বারা আমরা পানি বহন করে থাকি। নবী (ﷺ) বললেনঃ আচ্ছা, রমযান এলে তখন ‘উমরাহ করে নিও। কেননা, রমযানের একটি ‘উমরাহ একটি হজ্জের সমতুল্য। অথবা এরূপ কোন কথা তিনি বলেছিলেন।
সহীহুল বুখারী, পর্ব ২৬ : উমরাহ, অধ্যায় ৪, হাঃ ১৭৮২; মুসলিম, পর্ব ১৫ : হাজ্জ, অধ্যায় ৩৬, হাঃ ১২৫৬
অনুবাদের উৎস
- সংকলক:
- ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৭৮৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে এক আনসারী মহিলা হজ্জে যেতে পারেননি, কারণ তাদের উটের প্রয়োজন ছিল। তার স্বামী ও ছেলে একটি উটে চলে যান, আর আরেকটি উট পানি বহনের কাজে থেকে যায়। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাকে দোষারোপ করেননি; বরং সহজ পথ দেখিয়েছেন। তিনি বললেন, রমযান এলে উমরাহ করে নাও, কারণ রমযানের একটি উমরাহ একটি হজ্জের সমতুল্য—অথবা তিনি এ ধরনের কথা বলেছেন। এখানে রমযানে উমরাহর ফজিলত স্পষ্ট। একই সঙ্গে দেখা যায়, মানুষের সামর্থ্য ও বাস্তব অসুবিধাকে ইসলামে গুরুত্ব দেওয়া হয়েছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সামর্থ্য না থাকলে মানুষকে দোষ না দিয়ে সহজ উপায় শেখানো উচিত।
- রমযানে উমরাহর বিশেষ মর্যাদা এই হাদিসে এসেছে।
- হজ্জে যেতে না পারা ব্যক্তির জন্য রমযানের উমরাহ সান্ত্বনার কারণ হতে পারে।
- পরিবারের বাস্তব প্রয়োজনকেও শরীয়ত বিবেচনায় রাখে।
