১৫/৬৯. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৮৪২ - কাবার ইবরাহীমী ভিত্তি ও হাতীমের কোণ

কাবা গৃহ ভেঙে ফেলা ও তার পুনর্নির্মাণ করা।

ইবরাহীমী ভিত্তির উপর কা‘বা: হাতীম ও তাওয়াফের শিক্ষা

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৮৪২

حديث عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهَا: أَلَمْ تَرَىْ أَنَّ قَوْمَكِ لَمَّا بَنَوُا الْكَعْبَةَ اقْتَصَرُوا عَنْ قَوَاعِدِ إِبْرَاهيمَ فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ أَلاَ تَرُدُّهَا عَلَى قَوَاعِدِ إِبْرَاهِيمَ قَالَ: لَوْلاَ حِدْثَانُ قَوْمِكِ بِالْكفْرِ لَفَعَلْتُفَقَالَ عَبْدُ اللهِ رضي الله عنه (هُوَ ابْنُ عُمَرَ) : لَئِنْ كَانَتْ عَائِشَةُ سَمِعَتْ هذَا مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا أُرَى رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَرَكَ اسْتِلاَمَ الرُّكْنَيْنِ اللَّذَيْنِ يَلِيَانِ الْحِجْرَ إِلاَّ أَنَّ الْبَيْتَ لَمْ يُتَمَّمْ عَلَى قَوَاعِدِ إِبْرَاهِيمَ

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) তাঁকে বললেনঃ তুমি কি জান না! তোমার কওম যখন কাবা ঘরের পুনর্নির্মাণ করেছিল তখন ইব্রাহীম (আঃ) কর্তৃক কাবা ঘরের মূল ভিত্তি হতে তা সঙ্কুচিত করেছিল। আমি বললাম, হে আল্লাহর রাসূল! আপনি কি একে ইবরাহীমী ভিত্তির উপর পুনঃস্থাপন করবেন না? তিনি বললেনঃ যদি তোমার সম্প্রদায়ের যুগ কুফরীর নিকটবর্তী না হত তা হলে অবশ্য আমি তা করতাম। ‘আবদুল্লাহ (ইব্‌নু ‘উমর) (রাঃ) বলেন, যদি ‘আয়িশাহ্ (রাঃ) নিশ্চিতরূপে তা আল্লাহর রাসূল (ﷺ) হতে শুনে থাকেন, তাহলে আমার মনে হয় যে, বায়তুল্লাহ হাতীমের দিক দিয়ে সম্পূর্ণ ইবরাহিমী ভিত্তির উপর নির্মিত না হবার কারণেই আল্লাহর রাসূল (ﷺ) (তওয়াফের সময়) হাতীম সংলগ্ন দুইটি কোণ স্পর্শ করতেন না।

সহীহুল বুখারী, পর্ব ২৫ : হাজ্জ, অধ্যায় ৪২, হাঃ ১৫৮৩; মুসলিম, পর্ব ১৫ : হাজ্জ, অধ্যায় ৬৯, হাঃ ১৩৩৩

অনুবাদের উৎস

সংকলক:
ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৮৪২-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় কা‘বা ঘরের ইবরাহীমী ভিত্তি নিয়ে আরও পরিষ্কার কথা এসেছে। নবী صلى الله عليه وسلم আয়িশাহ্ (রাঃ)-কে জানান যে তাঁর কওম কা‘বা নির্মাণের সময় ইবরাহীম (‘আ.)-এর মূল ভিত্তি থেকে কিছু অংশ বাদ রেখে নির্মাণ করেছিল। আয়িশাহ্ (রাঃ) জানতে চান, তাহলে সেটি কি আবার মূল ভিত্তিতে ফিরিয়ে দেওয়া হবে না। রাসূল صلى الله عليه وسلم বলেন, লোকদের যুগ কুফরীর খুব কাছাকাছি না হলে তিনি তা করতেন। বর্ণনার শেষে ‘আবদুল্লাহ ইবনু ‘উমর (রাঃ)-এর একটি বুঝ আছে: বায়তুল্লাহ হাতীমের দিক দিয়ে সম্পূর্ণ ইবরাহীমী ভিত্তির উপর না হওয়ায় রাসূল صلى الله عليه وسلم হাতীম সংলগ্ন দুই কোণ স্পর্শ করতেন না। এই কা‘বা হাদিস তাওয়াফের আমল, হাতীম এবং নববী সংযম—সবকিছু সহজভাবে বুঝতে সাহায্য করে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কা‘বা নির্মাণে ইবরাহীমী ভিত্তির বিষয়টি নবী صلى الله عليه وسلم নিজে ব্যাখ্যা করেছেন।
  • মানুষের মন নরম না হলে বড় পরিবর্তন না করাও কখনো হিকমতের অংশ।
  • তাওয়াফের কিছু আমলের পেছনে কা‘বার গঠনসংক্রান্ত কারণ থাকতে পারে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন