১৬/৮. অধ্যায়ঃ
নিকাহর ক্ষেত্রে সায়েবা (বিবাহিতা মহিলা)-র সম্মতি হচ্ছে কথা বলা আর কুমারীর সম্মতি হচ্ছে চুপ থাকা।
আল লু'লু ওয়াল মারজান : ৮৯৬
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৮৯৬
حديث عَائِشَةَ، قَالَتْ: قُلْتُ يَا رَسُولَ اللهِ يُسْتَأْمَرُ النِّسَاءُ فِي أَبْضَاعِهِنَّ قَالَ: نَعَمْ قُلْتُ: فَإِنَّ الْبِكْرَ تُسْتَأْمَرُ فَتَسْتَحِي فَتَسْكُتُ، قَالَ: سُكَاتُهَا إِذْنُهَا
আয়িশাহ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি বললাম, হে আল্লাহ্র রাসুল! মহিলাদের বিয়ে দিতে তাদের অনুমতি নিতে হবে কি? তিনি বললেন, হ্যাঁ। আমি বললাম, কুমারীর কাছে অনুমতি চাইলে তো লজ্জাবোধ করে; ফলে চুপ থাকে। তিনি বললেনঃ তার নীরবতাই তার অনুমতি।
সহীহুল বুখারী, পৰ্ব ৮৯: বল প্রয়োগের মাধ্যমে জোর করা, অধ্যায় ৩, হাঃ ৬৯৪৬; মুসলিম, পৰ্ব ১৬ : নিকাহ বা বিবাহ, অধ্যায় ৯, হাঃ ১৪২০
