১৬/৯. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৮৯৭ - আয়িশা রাঃ-এর বিবাহের বর্ণনা

ছোট কুমারী মেয়ের পিতা কর্তৃক বিবাহ প্রদান।

আয়িশা রাঃ-এর বিবাহের বর্ণনা: স্মৃতি, পরিবার ও প্রস্তুতির ঘটনা

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৮৯৭

حديث عَائِشَةَ، قَالَتْ: تَزَوَّجَنِي النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَنَا بِنْتُ سِتِّ سِنِينَ، فَقَدِمْنَا الْمَدِينَةَ، فَنَزَلْنَا فِي بَنِي الْحارِثِ بْنِ خَزْرَجٍ، فَوُعِكْتُ فَتَمَرَّقَ شَعَرِي، فَوَفَى جُمَيْمَةً، فَأَتَتْنِي أُمِّي، أُمُّ رُومَانَ، وَإنِّي لَفِي أُرْجُوحَةٍ، وَمَعِي صَوَاحِبُ لِي، فَصَرَخَتْ بِي فَأَتَيْتُهَا لاَ أَدْرِي مَا تُرِيد بِي؛فَأَخَذَتْ بِيَدِي حَتَّى أَوْقَفَتْنِي عَلَى بَابِ الدَّارِ، وَإِنِّي لأَنْهِجُ حَتَّى سَكَنَ بَعْضُ نَفَسِى، ثُمَّ أَخَذَتْ شَيْئًا مِنْ مَاءٍ فَمَسَحَتْ بِهِ وَجْهِي وَرَأْسِي، ثُمَّ أَدْخَلَتْنِي الدَّارَ، فَإِذَا نِسْوَةٌ مِنَ الأَنْصَارِ فِي الْبَيْتِ، فَقُلْنَ: عَلَى الْخَيْرِ وَالْبَرَكَةِ، وَعَلَى خَيْرِ طَائِرٍ؛ فَأَسْلَمَتْنِي إِلَيْهِنَّ، فَأَصْلَحْنَ مِنْ شَأْنِي، فَلَمْ يَرُعْنِي إِلاَّ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ضُحًى، فَأَسْلَمَتْنِي إِلَيْهِ، وَأَنَا يَوْمَئِذٍ بِنْتُ تِسْعِ سِنِينَ

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) যখন আমাকে বিবাহ করেন, তখন আমার বয়স ছিল ছয় বছর। তারপর আমরা মাদীনাহয় এলাম এবং বনু হারিস গোত্রে অবস্থান করলাম। সেখানে আমি জ্বরে আক্রান্ত হলাম। এতে আমার চুল পড়ে গেল। পরে যখন আমার মাথার সামনের চুল জমে উঠল। সে সময় আমি একদিন আমার বান্ধবীদের সাথে দোলনায় খেলা করছিলাম। তখন আমার মাতা উম্মে রূমান আমাকে উচ্চৈঃস্বরে ডাকলেন। আমি তাঁর কাছে এলাম। আমি বুঝতে পারিনি, তাঁর উদ্দেশ্য কী? তিনি আমার হাত ধরে ঘরের দরজায় এসে আমাকে দাঁড় করালেন। আর আমি হাঁফাচ্ছিলাম। শেষে আমার শ্বাস-প্রশ্বাস কিছুটা প্রশমিত হল।এরপর তিনি কিছু পানি নিলেন এবং তা দিয়ে আমার মুখমণ্ডল ও মাথা মাসেহ করে দিলেন। তারপর আমাকে ঘরের ভিতর প্রবেশ করালেন। সেখানে কয়েকজন আনসারী মহিলা ছিলেন। তাঁরা বললেন, কল্যাণময়, বরকতময় এবং সৌভাগ্যমণ্ডিত হোক। আমাকে তাঁদের কাছে দিয়ে দিলেন। তাঁরা আমার অবস্থান ঠিক করে দিলেন, তখন ছিল দ্বিপ্রহরের পূর্ব মুহূর্ত। হঠাৎ রাসূলুল্লাহ্ (ﷺ)-কে দেখে আমি হকচকিয়ে গেলাম। তাঁরা আমাকে তাঁর কাছে তুলে দিল। সে সময় আমি নয় বছরের বালিকা।

সহীহুল বুখারী, পর্ব ৬৩ : আনসারগণের মর্যাদা, অধ্যায় ৪৪, হাঃ ৩৮৯৪; মুসলিম, পর্ব ১৬ : নিকাহ বা বিবাহ, অধ্যায় ১০, হাঃ ১৪২২

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৮৯৭-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো আয়িশা রাঃ-এর নিজের বিবাহ-সংক্রান্ত বর্ণনা। তিনি বলেন, নবী صلى الله عليه وسلم তাঁকে বিবাহ করেন যখন তাঁর বয়স ছয় বছর। পরে তাঁরা মদিনায় আসেন, বনু হারিস গোত্রে থাকেন, তিনি জ্বরে আক্রান্ত হন এবং তাঁর চুল পড়ে যায়। পরে চুল উঠলে তিনি বান্ধবীদের সঙ্গে দোলনায় খেলছিলেন। তাঁর মা উম্মে রূমান তাঁকে ডাকেন, পানি দিয়ে মুখমণ্ডল ও মাথা মুছে দেন এবং ঘরে নিয়ে যান। ঘরে আনসারী নারীরা কল্যাণ ও বরকতের দোয়া করেন এবং তাঁকে প্রস্তুত করেন। পরে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم আসেন, তখন তাঁর বয়স ছিল নয় বছর। এই হাদিস মূলত একটি ব্যক্তিগত স্মৃতিবর্ণনা; তাই এর বাইরে অতিরিক্ত দাবি না করা উচিত।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সাহাবিয়ারা নিজেদের জীবনের ঘটনাও উম্মাহর জন্য সংরক্ষণ করেছেন।
  • বিয়ের সময় পরিবার ও নারীদের প্রস্তুতির ভূমিকা বর্ণনায় এসেছে।
  • আনসারী নারীরা কল্যাণ ও বরকতের দোয়া করেছিলেন।
  • হাদিসটি একটি নির্দিষ্ট ব্যক্তিগত ঘটনার বর্ণনা হিসেবে বোঝা উচিত।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন