২১/১৭. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৯৯৬ - ক্ষেত ভাগে ইজারা নিয়ে সতর্কতা
জমি ভাড়া দেয়া।
ক্ষেত ভাগে ইজারা: হাদিস যাচাই ও কৃষি লেনদেনের শিক্ষা
আল-লু'লু ওয়াল মারজান : ৯৯৬
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৯৯৬
حديث ابْنِ عُمَرَ وَرَافِعِ بْنِ خَدِيجٍ عَنْ نَافِعٍ، أَنَّ ابْنَ عُمَرَ، كَانَ يُكْرِي مَزَارِعَهُ عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبِي بَكْرٍ وَعُمَرَ وعُثْمَانَ وَصَدْرًا مِنْ إِمَارَةِ مُعَاوِيَةَ، ثُمَّ حُدِّثَ عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهى عَنْ كِرَاءِ الْمَزَارِعِ؛ فَذَهَبَ ابْنُ عُمَرَ إِلَى رَافِعٍ فَذَهَبْتُ مَعَهُ، فَسَأَلَهُ؛ فَقَالَ: نَهى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ كِرَاءِ الْمَزَارِعِ، فَقَالَ ابْنُ عُمَرَ: قَدْ عَلِمْتَ أَنَّا كُنَّا نُكْرِي مَزَارِعَنَا عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَا عَلَى الأَرْبِعَاءِ وَبِشَيْءٍ مِنَ التِّبْنِ
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ)-এর সময়ে এবং আবু বাকর, ‘উমার, উসমান, মু‘আবিয়াহ (রাঃ) এর শাসনের শুরুতে ভাগে নিজের ক্ষেতে বর্গাচাষ করতে দিতেন। তারপর রাফি‘ ইবনু খাদীজের বর্ণিত। হাদীসটি তাঁর নিকট বর্ণনা করা হয় যে, নবী (ﷺ) ক্ষেত ভাগে ইজারাহ দিতে নিষেধ করেছেন। তখন ইবনু ‘উমার (রাঃ) রাফি‘ (রাঃ)-এর নিকট গেলেন। আমিও তাঁর সঙ্গে গেলাম। তিনি (ইবনু ‘উমার) তাঁকে জিজ্ঞেস করলেন। তিনি [রাফি‘ (রাঃ)] বললেন, নবী (ﷺ) ক্ষেত ভাগে ইজারাহ দিতে নিষেধ করেছেন। তখন ইবনু ‘উমার (রাঃ) বললেন, আপনি তো জানেন যে, আমরা আল্লাহ্র রাসূল (ﷺ)-এর যামানায় নালার পার্শ্বস্থ ক্ষেতের ফসলের শর্তে এবং কিছু ঘাসের বিনিময়ে আমাদের ক্ষেত ইজারাহ দিতাম।
সহীহুল বুখারী, পর্ব ৪১: চাষাবাদ, অধ্যায় ১৮, হাঃ ২৩৪৩, ২৩৪৪; মুসলিম, পর্ব ২১: ক্রয়-বিক্রয়, অধ্যায় ১৭, হাঃ ১৫৪৭
অনুবাদের উৎস
- সংকলক:
- ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৯৯৬-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় হলো ক্ষেত ভাগে ইজারা এবং হাদিস যাচাই। বর্ণনায় এসেছে, ইবনু উমার (রাঃ) নবী (صلى الله عليه وسلم)-এর সময়, আবু বাকর, উমার, উসমান এবং মু‘আবিয়াহ (রাঃ)-এর শাসনের শুরুতে নিজের ক্ষেত ভাগে বর্গাচাষে দিতেন। পরে রাফি ইবনু খাদীজ (রাঃ)-এর বর্ণিত হাদিস তার কাছে পৌঁছে যে নবী (صلى الله عليه وسلم) ক্ষেত ভাগে ইজারা দিতে নিষেধ করেছেন। তিনি সরাসরি রাফি (রাঃ)-এর কাছে গিয়ে জিজ্ঞেস করেন। রাফি (রাঃ) নিষেধের কথা জানান। শেষে ইবনু উমার (রাঃ) বলেন, তারা রাসূল (صلى الله عليه وسلم)-এর সময়ে নালার পাশের ক্ষেতের ফসল ও কিছু ঘাসের শর্তে জমি ইজারা দিতেন। এই হাদিসে কৃষি চুক্তির সতর্কতা এবং খবর যাচাই করার সুন্দর শিক্ষা আছে। এ কারণে হাদিসটি আজকের ব্যবসা ও কৃষি চুক্তিতেও সততা, স্পষ্টতা এবং দায়িত্ববোধের কথা মনে করিয়ে দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- হাদিস শুনলে নির্ভরযোগ্য বর্ণনাকারীর কাছে যাচাই করা ভালো।
- ক্ষেত ভাগে ইজারা নিয়ে সাহাবীদের মধ্যে আলোচনা হয়েছে।
- নির্দিষ্ট অংশের ফসল বা ঘাসের শর্তে ইজারার বিষয় এসেছে।
- কৃষি লেনদেনে শর্ত পরিষ্কার ও নিরাপদ হওয়া জরুরি।
