১/৩. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১০০-[২২] - আদম সৃষ্টির মাটি
তাকদীরের প্রতি ঈমান - দ্বিতীয় অনুচ্ছেদ
আদম সৃষ্টির মাটি ও মানুষের ভিন্ন স্বভাব
মিশকাতুল মাসাবীহ : ১০০-[২২]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১০০-[২২]
وَعَنْ أَبِي مُوسى قَالَ سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ إِنَّ اللهَ خَلَقَ اۤدَمَ مِنْ قَبْضَةٍ قَبَضَهَا مِنْ جَمِيعِ الْأَرْضِ فَجَاءَ بَنُو اۤدَمَ عَلى قَدْرِ الْأَرْضِ مِنْهُمْ الْأَحْمَرُ وَالْأَبْيَضُ وَالْأَسْوَدُ وَبَيْنَ ذلِكَ وَالسَّهْلُ وَالْحَزْنُ وَالْخَبِيثُ وَالطَّيِّبُ. رَوَاهُ أَحْمَدُ والتِّرْمِذِيُّ وأَبُوْ دَاوٗدَ
আবূ মূসা (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, “আল্লাহ তা‘আলা আদাম (আঃ)-কে এক মুঠো মাটি দিয়ে সৃষ্টি করেছেন, যা তিনি সমগ্র ভূপৃষ্ঠ হতে নিয়েছিলেন। তাই আদাম সন্তানগণ (বিভিন্ন মাটির রং অনুযায়ী বিভিন্ন আকৃতিতে) কেউ লাল বর্ণের, কেউ সাদা, কেউ কালো, কেউ মধ্যবর্তী বর্ণের হয়েছে। এরূপে কেউ কোমল মেজাজের, কেউ কঠোর হয়, কেউ সৎ ও কেউ অসৎ প্রকৃতির হয়ে থাকে। [১]
[১] সহীহ : আহমাদ ১৮৭৬১, আবূ দাঊদ ৪০৭৩, তিরমিযী ২৮৭৯, সিলসিলাহ্ আস্ সহীহাহ্ ১৬৩০। ইমাম তিরমিযী (রহঃ) হাদীসটির স্তর বা মান সম্পর্কে বলেছেন ‘হাসান সহীহ’। যেমনটি শায়খ আবুল ফারাজ আস্ সাক্বাফী (রহঃ) তাঁর ‘‘আল ফাওয়া-য়িদ’’ গ্রন্থের ১/৯৭ নং পৃঃ হাদীসটি বর্ণনা করে সহীহ বলেছেন। আর মুসনাদে আহমাদের ৪/৪০৬ নং পৃঃ হাদীসটি রয়েছে। অতএব হাদীসটি সহীহ।
মিশকাতুল মাসাবীহ হাদিস ১০০-[২২]-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) আদম (আঃ)-এর সৃষ্টির কথা বলেছেন। আল্লাহ আদম (আঃ)-কে এক মুঠো মাটি দিয়ে সৃষ্টি করেছেন, যা সমগ্র ভূপৃষ্ঠ থেকে নেওয়া হয়েছিল। তাই আদম সন্তানের মধ্যে বিভিন্ন রং দেখা যায়—কেউ লাল, কেউ সাদা, কেউ কালো, আবার কেউ মাঝামাঝি বর্ণের। একইভাবে মানুষের স্বভাবও ভিন্ন হয়। কেউ কোমল, কেউ কঠোর, কেউ সৎ প্রকৃতির, কেউ অসৎ প্রকৃতির। এই হাদিস মানুষকে তার বৈচিত্র্য সম্পর্কে ভাবতে শেখায়। মানুষের রং, মেজাজ ও স্বভাবের পার্থক্য আল্লাহর সৃষ্টির অংশ। তাই মানুষকে বাহ্যিক ভিন্নতা দেখে অহংকার বা অবজ্ঞা না করে নিজের চরিত্র ও আমলের দিকে মন দেওয়া উচিত।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আদম (আঃ)-কে সমগ্র ভূপৃষ্ঠের মাটি থেকে সৃষ্টি করা হয়েছে।
- মানুষের রং ও স্বভাবের ভিন্নতা সৃষ্টির অংশ।
- কেউ কোমল, কেউ কঠোর—মানুষের মেজাজ একরকম নয়।
- বাহ্যিক পার্থক্যের বদলে চরিত্র ও আমলে মন দেওয়া দরকার।
