১/৩. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১০১-[২৩] - আল্লাহর নূর ও হিদায়াত
তাকদীরের প্রতি ঈমান - দ্বিতীয় অনুচ্ছেদ
আল্লাহর নূর ও তাকদীরের শিক্ষা
মিশকাতুল মাসাবীহ : ১০১-[২৩]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১০১-[২৩]
وَعَنْ عَبْدِ اللهِ بْنَ عَمْرٍو قَالَ سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْل إِنَّ اللهَ خَلَقَ خَلْقَه فِي ظُلْمَةٍ فَأَلْقى عَلَيْهِمْ مِنْ نُورِه فَمَنْ أَصَابَه مِنْ ذلِكَ النُّورِ اهْتَدى وَمَنْ أَخْطَأَهُ ضَلَّ فَلِذلِكَ أَقُولُ جَفَّ الْقَلَمُ عَلى عِلْمِ الله. رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ
‘আবদুল্লাহ ইবনু ‘আমর (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, আল্লাহ তা‘আলা তাঁর সৃষ্ট জীবকে অন্ধকারে সৃষ্টি করেন। তারপর তিনি তাদের প্রতি স্বীয় নূর (জ্যোতি) নিক্ষেপ করেন। সুতরাং যার কাছে তাঁর এ নূর পৌঁছেছে, সে সৎপথপ্রাপ্ত হয়েছে। আর যার কাছে তাঁর এ নূর পৌঁছেনি, সে বিভ্রান্তিতে পতিত হয়েছে। তাই আমি (ﷺ) বলি: আল্লাহর জ্ঞান ও ইচ্ছা অনুযায়ী যা হওয়ার তা-ই হয়ে কলম শুকিয়ে গেছে। [১]
[১] সহীহ : আহমাদ ৬৩৫৬, তিরমিযী ২৫৬৬ (সহীহ সুনানুত্ তিরমিযী)। মুসনাদে আহমাদের ৪/১৭৬, ১৯৭ এবং আত্ তিরমিযীর ২/১০৭ ঈমান অধ্যায়ের রয়েছে। হাদীসের সানাদটি সহীহ।
মিশকাতুল মাসাবীহ হাদিস ১০১-[২৩]-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) আল্লাহর সৃষ্টি, হিদায়াত এবং তাকদীর সম্পর্কে গভীর শিক্ষা দিয়েছেন। মানুষকে অন্ধকারে সৃষ্টি করা হয়েছে, এরপর আল্লাহ তাঁর নূর নিক্ষেপ করেছেন। যার কাছে সেই নূর পৌঁছেছে, সে সৎপথ পেয়েছে। আর যার কাছে তা পৌঁছেনি, সে বিভ্রান্ত হয়েছে। এখানে মূল শিক্ষা হলো, হিদায়াত আল্লাহর দান এবং তাকদীর আল্লাহর জ্ঞান ও ইচ্ছার সাথে যুক্ত। “কলম শুকিয়ে গেছে” কথাটি বুঝায়, আল্লাহর জ্ঞানে যা নির্ধারিত হয়েছে তা স্থির। তাই একজন মুমিন নিজের আমল করবে, কিন্তু হিদায়াতের জন্য আল্লাহর কাছে বিনয়ী থাকবে। তাকদীরের উপর ঈমান মানুষের অহংকার কমায় এবং আল্লাহর উপর ভরসা বাড়ায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- হিদায়াত আল্লাহর পক্ষ থেকে দান করা নূর।
- তাকদীর আল্লাহর জ্ঞান ও ইচ্ছার সাথে সম্পর্কিত।
- মানুষের উচিত সৎপথের জন্য আল্লাহর কাছে ভরসা রাখা।
- নিজের আমল করেও হিদায়াতকে আল্লাহর অনুগ্রহ মনে করা দরকার।
