১/৩. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ১০৪-[২৬] - চার বিষয়ে ঈমানের শর্ত

তাকদীরের প্রতি ঈমান - দ্বিতীয় অনুচ্ছেদ

ঈমানের চারটি মৌলিক বিষয়

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১০৪-[২৬]

وَعَن عَلِيٍّ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ لَا يُؤْمِنُ عَبْدٌ حَتّى يُؤْمِنَ بِأَرْبَعٍ يَشْهَدُ أَنْ لَّا إِلهَ اِلَّا اللّهُ وَأَنِّي رَسُولُ اللهِ بَعَثَنِي بِالْحَقِّ وَيُؤْمِنُ بِالْمَوْتِ وَالْبَعْثِ بَعْدَ الْمَوْتِ وَيُؤْمِنُ بِالْقَدَرِ. رَوَاهُ التِّرْمِذِيُّ وابن مَاجَةَ

আলী (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কোন বান্দা মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত এ চারটি বিষয়ের উপর ঈমান না আনে:(১) সে সাক্ষী দিবে আল্লাহ ছাড়া প্রকৃত কোন মাবুদ নেই।(২) নিঃসন্দেহে আমি আল্লাহর রাসূল, আল্লাহ আমাকে দ্বীনে হক সহকারে পাঠিয়েছেন,(৩) মৃত্যু ও মৃত্যুর পরে হাশরের মাঠে পুনরুত্থান দিবসে বিশ্বাস রাখবে।(৪) তাকদীরের উপর বিশ্বাস রাখবে। [১]

[১] সহীহ : তিরমিযী ২০৭১, ইবনু মাজাহ্ ৭৮, তবে তাতে وَيُؤْمِنُ بِالْقَدَرِ অংশটুকু নেই, সহীহুল জামি‘ ৭৫৮৪। হাদীসের শব্দগুলো তিরমিযীর। হাদীসের সানাদটি সহীহ। ইমাম হাকিম (রহঃ) হাদীসটিকে বুখারী মুসলিমের শর্তানুযায়ী সহীহ বলেছেন আর এটিকে ইমাম যাহাবী (রহঃ) সমর্থন করেছেন। ইবনু মাজাহ্তে হাদীসটি وَيُؤْمِنُ بِالْقَدَرِ অংশটুকু ব্যতীত রয়েছে।

মিশকাতুল মাসাবীহ হাদিস ১০৪-[২৬]-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, কোনো বান্দা মু’মিন হতে পারবে না যতক্ষণ না চারটি বিষয়ে ঈমান আনে। প্রথমত, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মা‘বুদ নেই—এ সাক্ষ্য। দ্বিতীয়ত, নবী (صلى الله عليه وسلم) আল্লাহর রাসূল এবং তিনি সত্য দ্বীন নিয়ে পাঠানো হয়েছেন—এ বিশ্বাস। তৃতীয়ত, মৃত্যু এবং মৃত্যুর পর পুনরুত্থান দিবসে বিশ্বাস। চতুর্থত, তাকদীরের উপর ঈমান। এই হাদিস ঈমানের ভিত্তি স্পষ্ট করে দেয়। ঈমান শুধু মুখের কথা নয়; আল্লাহ, রাসূল, আখিরাত এবং তাকদীর সম্পর্কে সঠিক বিশ্বাসের সমন্বয়। তাই একজন মুসলিমের জন্য তাওহীদ, রিসালাত, হাশর ও তাকদীর—এই বিষয়গুলো হৃদয়ে গ্রহণ করা জরুরি।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আল্লাহর একত্বে বিশ্বাস ঈমানের মূল ভিত্তি।
  • রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর রিসালাত মানা ঈমানের অংশ।
  • মৃত্যু ও পুনরুত্থানে বিশ্বাস রাখা দরকার।
  • তাকদীরের উপর ঈমান ছাড়া ঈমান পূর্ণ হয় না।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন