১/৩. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ১১৫-[৩৭] - যা ঘটেছে তা এড়ানোর ছিল না

তাকদীরের প্রতি ঈমান - তৃতীয় অনুচ্ছেদ

তাকদীরে বিশ্বাস ও মনের সন্দেহ দূর করা

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১১৫-[৩৭]

وَعَنِ ابْنِ الدَّيْلَمِيِّ قَالَ أَتَيْتُ أُبَيَّ بْنَ كَعْبٍ فَقُلْتُ لَه وَقَعَ فِي نَفْسِي شَيْءٌ مِنْ الْقَدَرِ فَحَدِّثْنِي لَعَلَّ اللهَ أَنْ يُذْهِبَهُ مِنْ قَلْبِي فَقَالَ لَوْ أَنَّ اللهَ عَزَّ وَجَلَّ عَذَّبَ أَهْلَ سَمَاوَاتِه وَأَهْلَ أَرْضِه عَذَّبَهُمْ وَهُوَ غَيْرُ ظَالِمٍ لَهُمْ وَلَوْ رَحِمَهُمْ كَانَتْ رَحْمَتُهُ خَيْرًا لَهُمْ مِنْ أَعْمَالِهِمْ وَلَوْ أَنْفَقْتَ مِثْلَ أُحُدٍ ذَهَبًا فِي سَبِيلِ اللهِ مَا قَبِلَهُ اللّهُ مِنْكَ حَتّى تُؤْمِنَ بِالْقَدَرِ وَتَعْلَمَ أَنَّ مَا أَصَابَكَ لَمْ يَكُنْ لِيُخْطِئَكَ وَأَنَّ مَا أَخْطَأَكَ لَمْ يَكُنْ لِيُصِيبَكَ وَلَوْ مُتَّ عَلَى غَيْرِ هذَا لَدَخَلْتَ النَّارَ قَالَ ثُمَّ أَتَيْتُ عَبْدَ اللهِ بْنَ مَسْعُودٍ فَقَالَ مِثْلَ ذلِكَ قَالَ ثُمَّ أَتَيْتُ حُذَيْفَةَ بْنَ الْيَمَانِ فَقَالَ مِثْلَ ذلِكَ قَالَ ثُمَّ أَتَيْتُ زَيْدَ بْنَ ثَابِتٍ فَحَدَّثَنِي عَنْ النَّبِيِّ ﷺ مِثْلَ ذلِكَ.رَوَاهُ أَحْمَدُ وأَبُوْ دَاوٗدَ وَاِبْنُ مَاجَةَ

ইবনু আদ্ দায়লামী (রহঃ) হতে বর্ণিতঃ

সাহাবী উবাই ইবনু কা‘ব (রাঃ)-এর নিকট পৌছে আমি তাঁকে বললাম, তাকদীর সম্পর্কে আমার মনে একটি সন্দেহ তৈরি হচ্ছে। তাই আপনি আমাকে কিছু হাদীস শুনান যাতে আল্লাহর মেহেরবানীতে আমার মন থেকে (তাকদীর সম্পর্কে) এসব সন্দেহ-সংশয় দূরিভূত হয়।তিনি বললেন, আল্লাহ তাআলা যদি সমস্ত আকাশবাসী ও দুনিয়াবাসীকে শাস্তি দিতে ইচ্ছা করেন, তবে তা দিতে পারেন। এতে আল্লাহ যালিম বলে সাব্যস্ত হবেন না। পক্ষান্তরে তিনি যদি তাঁর সৃষ্টজীবের সকলের প্রতিই রহমাত করেন, তবে তাঁর এ রাহমাত তাদের জন্য সকল আমল হতে উত্তম হবে। সুতরাং তুমি যদি উহুদ পাহাড়সম স্বর্ণও আল্লাহর পথে দান কর, তোমার থেকে তিনি তা গ্রহণ করবেন না, যে পর্যন্ত তুমি তাকদীরে বিশ্বাস না করবে এবং যা তোমার ভাগ্যে ঘটেছে তা তোমার কাছ থেকে কক্ষনো দূরে চলে যাবে না- এ কথাও তুমি বিশ্বাস না করবে, আর যা এড়িয়ে গেছে তা কক্ষনো তোমার নিকট আর আসবে না- এ বিশ্বাস স্থাপন করা ব্যতীত যদি তোমার মৃত্যু হয় তবে অবশ্যই তুমি জাহান্নামে প্রবেশ করবে।ইবনু আদ্‌ দায়লামী বলেন, উবাই ইবনু কা‘ব (রাঃ)-এর এ বর্ণনা শুনে আমি সাহাবী ‘আবদুল্লাহ ইবন মাস‘উদ (রাঃ)-এর নিকট গিয়ে জিজ্ঞেস করলাম। তিনিও আমাকে এ কথাই প্রত্যুত্তর করলেন। তারপর সাহাবী হুযায়ফাহ ইবনু ইয়ামান (রাঃ)-এর নিকট যেয়েও জিজ্ঞেস করলাম। তিনিও আমাকে একই প্রত্যুত্তর করলেন। এরপর যায়দ ইবনু সবিত (রাঃ)-এর কাছে আসলাম। তিনি স্বয়ং নবী (ﷺ)-এর নাম করেই আমাকে একই ধরনের কথা বললেন। [১]

[১] সহীহ : আহমাদ ২১১৪৪, আবূ দাঊদ ৪৬৯৯, ইবনু মাজাহ্ ৭৭।

মিশকাতুল মাসাবীহ হাদিস ১১৫-[৩৭]-এর সারসংক্ষেপ

এই দীর্ঘ বর্ণনায় ইবনু আদ্ দায়লামী (রহ.) তাকদীর সম্পর্কে মনের সন্দেহ দূর করতে উবাই ইবনু কা‘ব (রাঃ)-এর কাছে যান। তিনি বলেন, আল্লাহ চাইলে আকাশবাসী ও দুনিয়াবাসীকে শাস্তি দিতে পারেন; এতে তিনি যালিম হবেন না। আবার তিনি রহমত করলে তা তাদের আমলের চেয়েও উত্তম। এরপর তিনি তাকদীরের উপর ঈমানের গুরুত্ব বলেন: উহুদ পাহাড়সম স্বর্ণ দান করলেও তা গ্রহণ হবে না, যতক্ষণ না মানুষ বিশ্বাস করে—যা তার ভাগ্যে ঘটেছে তা এড়ানোর ছিল না, আর যা এড়িয়ে গেছে তা তার কাছে আসার ছিল না। পরে ইবনু মাস‘উদ, হুযায়ফাহ ও যায়দ ইবনু সাবিত (রাঃ)-এর কাছেও একই মর্মের কথা পাওয়া যায়। এই হাদিস তাকদীরের উপর ঈমানকে গভীরভাবে স্থির করে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • তাকদীরের উপর ঈমান মুমিনের মূল বিশ্বাসের অংশ।
  • যা ঘটেছে তা আল্লাহর ফয়সালার বাইরে নয়।
  • যা এড়িয়ে গেছে তা ঘটার ছিল না—এ বিশ্বাস মনকে স্থির করে।
  • সন্দেহ হলে জ্ঞানীদের কাছে গিয়ে সঠিক কথা শোনা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন