১/৩. অধ্যায়ঃ
তাকদীরের প্রতি ঈমান - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১১৪-[৩৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১১৪-[৩৬]
وَعَنْ عَائِشَةَ قَالَتْ سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ مَنْ تَكَـلَّمَ فِيْ شَيْءٍ مِنْ الْقَدَرِ سُئِلَ عَنْهُ يَوْمَ الْقِيَامَةِ وَمَنْ لَمْ يَتَكَـلَّمْ فِيهِ لَمْ يُسْأَلْ عَنْهُ. رَوَاهُ اِبْنُ مَاجَةَ
‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি তাক্বদীর বিষয়ে আলোচনা করবে, কেয়ামতের দিন তাকে সে সম্পর্কে জিজ্ঞেস করা হবে। অপরদিকে যে ব্যক্তি এ ব্যাপারে কোন আলোচনা করবে না, তাকে সে বিষয়ে জিজ্ঞেস করা হবে না। [১]
[১] য‘ঈফ : ইবনু মাজাহ্ ৮১, য‘ঈফুল জামি‘ ৫৫৩২।
