৪/২০. অধ্যায়ঃ
সাহু সিজদা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১০২০-[৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১০২০-[৭]
وَعَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: إِذَا قَامَ الْإِمَامُ فِي الرَّكْعَتَيْنِ فَإِنْ ذَكَرَ قَبْلَ أَنْ يَسْتَوِيَ قَائِمًا فَلْيَجْلِسْ وَإِنِ اسْتَوى قَائِمًا فَلَا يَجْلِسْ وَلْيَسْجُدْ سَجْدَتَيِ السَّهْوِ . رَوَاهُ أَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ
মুগীরাহ্ বিন শু‘বাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ইমাম দুই রাক্‘আত সালাত আদায় করার পর (প্রথম বৈঠকে না বসে তৃতীয় রাক্‘আতের জন্যে) উঠে গেলে যদি সোজা দাঁড়িয়ে যাবার পূর্বে মনে হয় তাহলে সে যেন বসে যায়। আর যদি সোজা দাঁড়িয়ে যায় তবে সে বসবে না (এবং শেষ বৈঠকে) দুইটি সাহ্উ সিজদাহ করবে। (আবূ দাঊদ, ইবনু মাজাহ) [১]
[১] সহীহ : আবূ দাঊদ ১০৩৬, ইবনু মাজাহ্ ১২০৮, ইরওয়া ৪০৮।
