৪/২০. অধ্যায়ঃ

সাহু সিজদা - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১০২১-[৮]

عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ: أَنَّ رَسُولَ اللّهِ ﷺ صَلَّى الْعَصْرَ وَسَلَّمَ فِي ثَلَاثِ رَكَعَاتٍ ثُمَّ دَخَلَ مَنْزِلَه فَقَامَ إِلَيْهِ رَجُلٌ يُقَالُ لَهُ الْخِرْبَاقُ وَكَانَ فِي يَدَيْهِ طُوْلٌ فَقَالَ: يَا رَسُولَ اللّهِ فَذَكَرَ لَه صَنِيْعَه فَخَرَجَ غَضْبَانَ يَجُرُّ رِدَاءَه حَتَّى انْتَهى إِلَى النَّاسِ فَقَالَ: «أَصَدَقَ هذَا؟» . قَالُوا: نَعَمْ. فَصَلّى رَكْعَةً ثُمَّ سَلَّمَ ثُمَّ سَجَدَ سَجْدَتَيْنِ ثُمَّ سَلَّمَ. رَوَاهُ مُسْلِمٌ

‘ইমরান ইবনু হুসায়ন (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) ‘আস্‌রের সালাত আদায় করালেন। তিনি তিন রাক্‌‘আত পড়ে সালাম ফিরালেন তারপর ঘরে প্রবেশ করলেন। খিরবাক্ব নামক এক লম্বা হাতওায়ালা লোক দাঁড়িয়ে গেলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল! অতঃপর তাঁর নিকট ঘটনাটি আলোচনা করলেন। তিনি (ﷺ) রাগান্বিত অবস্থায় নিজ চাদর টানতে টানতে মানুষের কাছে পৌঁছলেন অতঃপর জিজ্ঞেস করলেন, সে যা বলেছে তা-কি সত্য? সাহাবীগণ বললেন, হ্যাঁ। তিনি (ﷺ) আর এক রাক্‌‘আত সালাত আদায় করলেন তারপর সালাম ফিরালেন, তারপর দুইটি সাহ্‌উ সিজদাহ দিলেন তারপর সালাম ফিরালেন। (মুসলিম) [১]

[১] সহীহ : মুসলিম ৫৭৪।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন