৪/২০. অধ্যায়ঃ
সাহু সিজদা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১০২২-[৯]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১০২২-[৯]
وَعَنْ عَبْدِ الرَّحْمنِ بْنِ عَوْفٍ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللّهِ ﷺ يَقُول: «مَنْ صَلّى صَلَاةً يَشُكُّ فِي النُّقْصَانِ فَلْيُصَلِّ حَتّى يَشُكَّ فِي الزِّيَادَةِ» . رَوَاهُ أَحْمدُ
‘আবদুর রহমান ইবনু ‘আওফ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, সালাত আদায় করতে যে ব্যক্তি কম (রাক্‘আত) পড়ার সন্দেহ করে, সে যেন সালাত আদায় করে যতক্ষণ পর্যন্ত বেশী আদায়ের সন্দেহ না করে। (আহ্মাদ) [১]
[১] হাসান : আহমাদ ১৬৪৯, মুসনাদ আল বাযযার ৯৯৭। হাদীসের সানাদে ইসমা‘ঈল বিন মুসলিম যদিও একজন দুর্বল রাবী কিন্তু এর শাহিদ বর্ণনা থাকায় তা হাসানের স্তরে উন্নীত হয়েছে।
