৪/২৩. অধ্যায়ঃ
জামাত ও তার ফজিলত সম্পর্কে - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১০৬৩-[১২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১০৬৩-[১২]
وَعَنِ ابْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: صَلَاةُ الْمَرْأَةِ فِي بَيْتِهَا أَفْضَلُ مِنْ صَلَاتِهَا فِي حُجْرَتِهَا وَصَلَاتُهَا فِي مَخْدَعِهَا أَفْضَلُ مِنْ صَلَاتِهَا فِي بَيْتِهَا . رَوَاهُ أَبُو دَاوُدَ
আবদুল্লাহ ইবনু মাস্‘ঊদ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, মহিলাদের তাদের ঘরের মাঝে সালাত আদায় করা তাদের বাইরের ঘরে সালাত আদায় করার চেয়ে ভাল। আবার কোন কামরায় তাদের সালাত আদায় করা তাদের ঘরে সালাত আদায় করার চেয়ে ভাল। (আবূ দাঊদ) [১]
[১] সহীহ : আবূ দাঊদ ৫৭০, সহীহ আত্ তারগীব ৩৪৫।
