৪/২৩. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১০৭০-[১৯] - ইমাম, অনুমতি ও প্রয়োজনের আদব
জামাত ও তার ফজিলত সম্পর্কে - দ্বিতীয় অনুচ্ছেদ
ইমামতি, অনুমতি ও সালাতের তিনটি আদব
মিশকাতুল মাসাবীহ : ১০৭০-[১৯]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১০৭০-[১৯]
وَعَنْ ثَوْبَانَ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «ثَلَاثٌ لَا يَحِلُّ لِأَحَدٍ أَنْ يَفْعَلَهُنَّ: لَا يَؤُمَّنَّ رَجُلٌ قَوْمًا فَيَخُصَّ نَفْسَه بِالدُّعَاءِ دُونَهُمْ فَإِنْ فَعَلَ ذلِكَ فَقَدْ خَانَهُمْ. وَلَا يَنْظُرْ فِي قَعْرِ بَيْتٍ قَبْلَ أَنْ يَسْتَأْذِنَ فَإِنْ فَعَلَ ذلِكَ فَقَدْ خَانَهُمْ وَلَا يُصَلِّ وَهُوَ حَقِنٌ حَتّى يَتَخَفَّفَ». رَوَاهُ أَبُو دَاوُدَ وَلِلتِّرْمِذْيِّ نَحْوَه
সাওবান (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করলেনঃ তিনটি জিনিস এমন আছে যা করা কারো জন্য বৈধ নয়। প্রথম, কোন লোক যদি কোন জামাআতে ইমামতি করে, দোয়ায় জামাআতকে অংশগ্রহণ না করে শুধু নিজের জন্য দোয়া করে। যদি সে এমন করে তাহলে সে জামাআতের সাথে বিশ্বাসঘাতকতা করল। দ্বিতীয়, কোন ব্যক্তি যেন কারো ভেতর বাড়িতে অনুমতি ছাড়া দৃষ্টি নিক্ষেপ না করে। যদি কেউ এমন করে তবে সে ব্যক্তি ঐ ঘরওলাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করল। তৃতীয়, কারো পায়খানায় যাওয়ার দরকার হলে সে তা থেকে হালকা না হয়ে সালাত আদায় করবে না। (আবূ দাঊদ, তিরমিযী) [১]
[১] য‘ঈফ : আবূ দাঊদ ৯০, য‘ঈফ আত্ তারগীব ১৬৩৩, য‘ঈফ আল জামি‘ ২৫৬৫। কারণ এর সানাদে ইযতিরাব এবং জাহালাত রয়েছে। ইবনু তায়মিয়্যাহ্ এবং ইবনুল ক্বইয়্যূম (রহঃ) হাদীসটিকে অকাট্যভাবে য‘ঈফ বলেছেন। এমনকি ইবনু খুযায়মাহ্ প্রথম অংশকে মাওযূ‘ বলেছেন। তবে বাকি অংশটুকুর শাহিদ রয়েছে।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
মিশকাতুল মাসাবীহ হাদিস ১০৭০-[১৯]-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم তিনটি কাজকে বৈধ নয় বলেছেন। প্রথমত, ইমাম যদি জামা‘আতের জন্য দু‘আ করার সময় শুধু নিজের জন্য দু‘আ করে, তবে তা জামা‘আতের সঙ্গে খিয়ানত। দ্বিতীয়ত, অনুমতি ছাড়া কারো ঘরের ভেতরে তাকানোও খিয়ানত। তৃতীয়ত, পায়খানার প্রয়োজন থাকা অবস্থায় হালকা না হয়ে সালাত আদায় করা ঠিক নয়। এই তিনটি বিষয় আলাদা হলেও মূল শিক্ষা এক: মানুষের অধিকার, জামা‘আতের অধিকার এবং সালাতের মনোযোগ রক্ষা করা। “ইমামের দু‘আ”, “অনুমতি ছাড়া দৃষ্টি”, “পায়খানার চাপ নিয়ে নামাজ” এই হাদিসের প্রধান কীওয়ার্ড। এটি মুসলিম জীবনের শালীনতা ও দায়িত্ব শেখায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ইমামের উচিত দু‘আয় জামা‘আতকে অন্তর্ভুক্ত রাখা।
- অনুমতি ছাড়া কারো ঘরের ভেতরে তাকানো খিয়ানতের কাজ।
- প্রয়োজনের চাপ নিয়ে সালাত আদায় করতে নিষেধ করা হয়েছে।
- জামা‘আত, ব্যক্তিগত গোপনীয়তা ও সালাতের আদব রক্ষা করা জরুরি।
