৪/২৪. অধ্যায়ঃ
সালাতের কাতার সোজা করা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১১০০-[১৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১১০০-[১৬]
عَنْ أَنَسٍ قَالَ: كَانَ النَّبِيُّ ﷺ يَقُوْلُ: اسْتَوُوا اسْتَوُوا اسْتَوُوا فَوَالَّذِي نَفْسِي بِيَدِه إِنِّي لَأَرَاكُمْ من خَلْفي كَمَا أَرَاكُم مِنْ بَين يَدَيَّ . رَوَاهُ أَبُو دَاوُدَ
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলূল্লাহ (ﷺ) ইরশাদ করতেন : তোমরা সালাতে সোজা হয়ে দাঁড়াবে, তোমরা সালাতে সোজা হয়ে দাঁড়াবে, তোমরা সালাতে সোজা হয়ে দাঁড়াবে। আমার জীবন যার হাতে নিহিত তাঁর কসম করে বলছি, আমি তোমাদেরকে সামনে যেমন দেখতে পাই পেছনেও তদ্রূপ দেখতে পাই। (আবূ দাঊদ) [১]
[১] সহীহ : নাসায়ী ৮১৩, আহমাদ ১৩৮৩৮।
