৪/২৪. অধ্যায়ঃ
সালাতের কাতার সোজা করা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১১০৬-[২২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১১০৬-[২২]
عَنْ عَبْدِ اللّهِ بْنِ عَبَّاسٍ قَالَ: بِتُّ فِي بَيْتِ خَالَتِىْ مَيْمُونَةَ فَقَامَ رَسُولُ اللّهِ ﷺ يُصَلِّىْ فَقُمْتُ عَنْ يَسَارِه فَأَخَذَ بِيَدِىْ مِنْ وَرَاءِ ظَهْرِه فَعَدَلَنِىْ كَذلِكَ مِنْ وَرَاءِ ظَهْرِه إِلَى الشِّقِ الْأَيْمَنِ (مُتَّفَقٌ عَلَيْهِ)
‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
আমি আমার খালা উম্মুল মু’মিনীন মায়মূনাহ্ (রাঃ)-এর ঘরে রাত্রে ছিলাম। রাসূলুল্লাহ (ﷺ) তাহাজ্জুদের সালাতের জন্য দাঁড়ালেন। আমিও তাঁর বামপাশে দাঁড়ালাম। তিনি (ﷺ) নিজের পেছন দিয়ে তাঁর হাত দ্বারা আমার হাত ধরে পেছন দিক দিয়ে নিয়ে আমাকে তাঁর ডানপাশে দাঁড় করালেন। (বুখারী, মুসলিম) [১]
[১] সহীহ : বুখারী ৬৯৯, মুসলিম ৭৬৩।
