৪/২৪. অধ্যায়ঃ
সালাতের কাতার সোজা করা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১১০৯-[২৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১১০৯-[২৫]
وَعَنْهُ أَنَّ النَّبِيَّ ﷺ صَلّى بِه وَبِأُمِّه أَوْ خَالَتِه قَالَ: فَأَقَامَنِىْ عَنْ يَمِينِه وَأَقَامَ الْمَرْأَةَ خَلْفَنَا. رَوَاهُ مُسْلِمٌ
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
একবার নবী (ﷺ) তাকে, তার মা ও খালাসহ সালাত আদায় করলেন। তিনি বলেন আমাকে তিনি তাঁর ডান পাশে দাঁড় করালেন। মহিলাদেরকে দাঁড় করালেন আমাদের পেছনে। (মুসলিম) [১]
[১] সহীহ : মুসলিম ৬৬০।
