৪/২৫. অধ্যায়ঃ
ইমাম ও মুক্তাদির দাঁড়াবার স্থান - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১১১৫-[৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১১১৫-[৫]
عَنْ أَبِي مَالِكٍ الْأَشْعَرِيِّ قَالَ: أَلَا أُحَدِّثُكُمْ بِصَلَاةِ رَسُولِ اللّهِ ﷺ؟ قَالَ: أَقَامَ الصَّلَاةَ وَصَفَّ الرِّجَالَ وَصَفَّ خَلْفَهُمُ الْغِلْمَانَ ثُمَّ صَلّى بِهِمْ فَذَكَرَ صَلَاتَه ثُمَّ قَالَ: «هَكَذَا صَلَاةُ» قَالَ عَبْدُ الْعَلِىِّ: لَا أَحْسَبُه إِلَّا قَالَ: أُمَّتِىْ. رَوَاهُ أَبُو دَاوُد
আবূ মালিক আল আশ্‘আরী (রাঃ) হতে বর্ণিতঃ
আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহ (ﷺ)-এর সালাতের ব্যাপারে কিছু বলব না? (তাহলে) শুনো! তিনি (ﷺ) লোকদেরকে সালাত আদায় করার জন্য (প্রথমে) পুরুষদের কাতার করালেন, এরপর তাদের পেছনে শিশুদের কাতার দাঁড় করালেন। তারপর তাদের নিয়ে সালাত আদায় করালেন।(আবূ মালিক) তাঁর (ﷺ)-এর সালাতের বিবরণ দেয়ার পর বললেন, অতঃপর তিনি (ﷺ) শেষে বললেন, এভাবে সালাত আদায় করতে হবে। ‘আবদুল ‘আলা যিনি আবূ মালিক থেকে বর্ণনা করে বলেন, আমার মনে হয়, আবূ মালিক ‘আমার উম্মাতের’- এ কথাটিও বলেছেন। (আবূ দাঊদ) [১]
[১] য‘ঈফ : আবূ দাঊদ ৬৭৭, আহমাদ ২২৯১৮, বায়হাক্বী ৫১৬৫। এর সানাদে শাহর বিন হাওশাব স্মৃতিশক্তিগত ত্রুটিজনিত দোষে দুষ্ট একজন দুর্বল রাবী এবং মুসনাদে আহমাদের সানাদে ‘আব্বাস বিন আল ফাযল একজন মাতরূক রাবী তবে তার হাদীস মুতাবি‘ হওয়ার যোগ্যতা সম্পন্ন।
