৪/২৫. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ১১১৬-[৬] - ইমামের নিকটে দাঁড়ানোর ওসিয়ত

ইমাম ও মুক্তাদির দাঁড়াবার স্থান - দ্বিতীয় অনুচ্ছেদ

ইমামের নিকটে দাঁড়ানো ও নেতাদের বিষয়ে সতর্কতা

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১১১৬-[৬]

وَعَنْ قَيْسِ بْنِ عُبَادٍ قَالَ: بَيْنَا أَنَا فِي الْمَسْجِدِ فِي الصَّفِّ الْمُقَدَّمِ فَجَبَذَنِي رَجُلٌ مِنْ خَلْفِىْ جَبْذَةً فَنَحَّانِي وَقَامَ مَقَامِىْ فَوَاللّهِ مَا عَقَلْتُ صَلَاتِىْ. فَلَمَّا انْصَرَفَ إِذَا هُوَ أُبَيُّ بْنُ كَعْبٍ فَقَالَ: يَا فَتى لَا يَسُوءُكَ اللّهُ إِنَّ هذَا عُهِدَ مِنَ النَّبِيِّ ﷺ إِلَيْنَا أَنْ نَلِيَه ثُمَّ اسْتَقْبَلَ الْقِبْلَةَ فَقَالَ: هَلَكَ أَهْلُ الْعُقَدِ وَرَبِّ الْكَعْبَةِ ثَلَاثًا ثُمَّ قَالَ: وَاللّهِ مَا عَلَيْهِمْ آسى وَلَكِنْ آسى عَلى مَنْ أَضَلُّوا. قُلْتُ يَا أَبَا يَعْقُوبَ مَا تَعْنِىْ بِأَهْلِ الْعَقْدِ؟ قَالَ: الْأُمَرَاءُ. رَوَاهُ النَّسَائِيُّ

ক্বায়স ইবনু 'উবাদ (রহঃ) হতে বর্ণিতঃ

একদিন আমি মসজিদে প্রথম কাতারে দাঁড়িয়ে সালাত আদায় করছিলাম। এ সময় এক লোক আমাকে পেছন থেকে টেনে একপাশে নিয়ে নিজে আমার স্থানে দাঁড়ালেন। আল্লাহর শপথ! এ রাগে আমার সালাতে হুঁশ ছিল না। সালাত শেষ করার পর আমি তাকিয়ে দেখলাম তিনি উবাই ইবনু কা‘ব। আমাকে রাগান্বিত দেখে তিনি বললেন, হে যুবক! (আমার এর জন্যে) আল্লাহ তোমাকে যেন কষ্ট না দেয়! আমার জন্যে নবী (ﷺ)-এর ওয়াসিয়াত ছিল, আমি যেন তাঁর নিকট দাঁড়াই।তারপর কেবলার দিকে মুখ ফিরিয়ে তিনবার এ কথা বললেন, রবের কাবার কসম! ধ্বংস হয়ে গেছে আহলুল ‘আক্বদ। আরো বললেন, আল্লাহর কসম! তাদের ওপর (জনগণের সম্পর্কে) আমার কোন চিন্তা নেই। চিন্তা তো হলো তাদের জন্যে যাদের নেতারা গোমরাহ করছে। ক্বায়স ইবনু ‘উবাদ বলেন, আমি উবাই ইবনু কা‘বকে বললাম। হে আবূ ইয়া‘কূব! ‘আহলুল আক্বদ’ বলতে আপনি কি বুঝাচ্ছেন। তিনি বললেন, উমরাহ্‌’ (নেতা ও শাসকবর্গ)।(নাসায়ী) [১]

[১] সহীহ : নাসায়ী ৮০৮, শু‘আবুল ঈমান ৬৯৮২।

মিশকাতুল মাসাবীহ হাদিস ১১১৬-[৬]-এর সারসংক্ষেপ

এই হাদিসে ক্বায়স ইবনু উবাদ (রহঃ)-এর ঘটনা এসেছে। তিনি মসজিদে প্রথম কাতারে দাঁড়িয়েছিলেন। একজন লোক পেছন থেকে তাকে সরিয়ে নিজে তার জায়গায় দাঁড়ালেন। এতে তার সালাতে মনোযোগ নষ্ট হয়ে যায়। সালাত শেষে তিনি দেখলেন, তিনি উবাই ইবনু কা‘ব (রাঃ)। উবাই (রাঃ) বলেন, নবী (صلى الله عليه وسلم)-এর পক্ষ থেকে তাদের জন্য ওসিয়ত ছিল যে, তারা যেন তাঁর নিকটে দাঁড়ান। এরপর তিনি কিবলার দিকে মুখ করে আহলুল আকদ বা নেতাদের বিষয়ে কঠোর সতর্কতা বলেন এবং ব্যাখ্যা করেন যে তিনি শাসকবর্গকে বুঝিয়েছেন। এই হাদিসে ইমামের নিকটে দাঁড়ানোর বিশেষ নির্দেশ এবং মানুষকে ভুল পথে নেওয়া নেতাদের বিষয়ে উদ্বেগ—দুইটি বিষয় এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবীজির নিকটে দাঁড়ানোর বিষয়ে সাহাবীদের বিশেষ ওসিয়ত ছিল।
  • সালাতে অন্যকে সরালে তার মনোযোগে প্রভাব পড়তে পারে।
  • ভুল পথে নেওয়া নেতাদের বিষয়ে সাহাবীরা চিন্তিত ছিলেন।
  • কথার অর্থ না বুঝলে জিজ্ঞেস করা ভালো।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন