৪/২৫. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ১১১৭-[৭] - ইমাম নির্বাচনের সঠিক যোগ্যতা

ইমাম ও মুক্তাদির দাঁড়াবার স্থান - তৃতীয় অনুচ্ছেদ

ইমাম নির্বাচনে কুরআন পাঠ ও সুন্নাতের জ্ঞান

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১১১৭-[৭]

عَن أَبِي مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «يَؤُمُّ الْقَوْمَ أَقْرَؤُهُمْ لِكِتبِ اللّهِ فَإِنْ كَانُوا فِي الْقِرَاءَةِ سَوَاءً فَأَعْلَمُهُمْ بِالسُّنَّةِ فَإِنْ كَانُوا فِي السُّنَّةِ سَوَاءً فَأَقْدَمُهُمْ هِجْرَةً فَإِنْ كَانُوا فِي الْهِجْرَةِ سَوَاءً فَأَقْدَمُهُمْ سِنًّا وَلَا يَؤُمَّنَّ الرَّجُلُ الرَّجُلَ فِي سُلْطَانِه وَلَا يَقْعُدْ فِي بَيْتِه عَلى تَكْرِمَتِه إِلَّا بِإِذْنِه».رَوَاهُ مُسْلِمٌ. وَفِىْ رِوَايَةٍ لَه: «وَلَا يَؤُمَّنَّ الرَّجُلُ الرَّجُلَ فِىْ أَهْلِه

আবূ মাস‘ঊদ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন : জাতির ইমামতি এমন লোক করবেন, যিনি আল্লাহর কিতাব সবচেয়ে উত্তম পড়তে পারেন। উপস্থিতদের মাঝে যদি সকলেই উত্তম কারী হন তাহলে ইমামতি করবেন ঐ লোক যিনি সুন্নাতের ব্যাপারে সবচেয়ে বেশী জানেন। যদি সুন্নাতের ব্যাপারে সকলে সমপর্যায়ের জ্ঞানী হন তবে যে সবার আগে হিজরত করেছেন। হিজরত করায়ও যদি সবাই এক সমান হন। তাহলে ইমামতি করবেন যিনি বয়সে সকলের চেয়ে বড়। আর কোন লোক অন্য লোকের ক্ষমতাসীন এলাকায় গিয়ে ইমামতি করবে না এবং কেউ কোন বাড়ী গিয়ে যেন অনুমতি ছাড়া বাড়ীওয়ালার আসনে না বসে। (মুসলিম; তাঁর অন্য এক বর্ণনায় রয়েছে, ‘‘আর কোন লোক অন্য লোকের গৃহে গিয়ে [অনুমতি ব্যতীত] ইমামতি করবে না।”)[১]

[১] সহীহ : মুসলিম ৬৭৩, আবূ দাঊদ ৫৮২, আত্ তিরমিযী ২৩৫, নাসায়ী ৭৮০, ইবনু মাজাহ্ ৯৮০, আহমাদ ১৭০৬৩, সহীহ আল জামি‘ ৩১০৪।

মিশকাতুল মাসাবীহ হাদিস ১১১৭-[৭]-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) ইমাম নির্বাচনের একটি পরিষ্কার ধারাবাহিক নিয়ম শিখিয়েছেন। জাতির ইমামতি করবেন তিনি, যিনি আল্লাহর কিতাব উত্তমভাবে পড়তে পারেন। যদি কুরআন পাঠে সবাই সমান হন, তাহলে যিনি সুন্নাত সম্পর্কে বেশি জানেন তিনি ইমাম হবেন। যদি সেখানেও সমান হন, তাহলে আগে হিজরতকারী। আর হিজরতের ক্ষেত্রেও সমান হলে বয়সে বড় ব্যক্তি ইমামতি করবেন। হাদিসে আরও আছে, কেউ অন্যের ক্ষমতাসীন এলাকায় গিয়ে ইমামতি করবে না এবং কারও বাড়িতে অনুমতি ছাড়া তার সম্মানের আসনে বসবে না। তাই ইমাম নির্বাচন শুধু কণ্ঠ বা বয়সের বিষয় নয়; কুরআন, সুন্নাত, শৃঙ্খলা এবং অন্যের অধিকার মানার বিষয়ও এতে জড়িত।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ইমাম নির্বাচনে কুরআন ভালো পড়া বড় যোগ্যতা।
  • সুন্নাতের জ্ঞান ইমামতির জন্য গুরুত্বপূর্ণ।
  • অন্যের এলাকায় বা ঘরে অনুমতি ছাড়া নেতৃত্ব নেওয়া ঠিক নয়।
  • কারও সম্মানের আসনে বসতে অনুমতি নেওয়া উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন