৪/২৬. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১১২০-[২] - অতিথির ইমামতি না করার শিক্ষা
ইমামতির বর্ণনা - প্রথম অনুচ্ছেদ
অতিথি হয়ে গেলে স্থানীয় কাউকে ইমাম বানানোর শিক্ষা
মিশকাতুল মাসাবীহ : ১১২০-[২]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১১২০-[২]
وَعَنْ أَبِي عَطِيَّةَ الْعُقَيْلِيِّ قَالَ: كَانَ مَالِكُ بْنِ الْحُوَيْرِثِ يَأْتِيْنَا إِلى مُصَلَّانَا يَتَحَدَّثُ فَحَضَرَتِ الصَّلَاةُ يَوْمًا قَالَ أَبُو عَطِيَّةَ: فَقُلْنَا لَه: تَقَدَّمَ فَصْلُه. قَالَ لَنَا قَدِّمُوا رَجُلًا مِنْكُمْ يُصَلِّىْ بِكُمْ وَسَأُحَدِّثُكُمْ لِمَ لَا أُصَلِّىْ بِكُمْ؟ سَمِعْتُ رَسُولَ اللّهِ ﷺ يَقُولُ: «مَنْ زَارَ قَوْمًا فَلَا يَؤُمَّهُمْ وَلْيَؤُمَّهُمْ رَجُلٌ مِنْهُمْ». رَوَاهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ وَالنَّسَائِيُّ إِلَّا أَنَّهُ اقْتَصَرَ عَلى لَفْظِ النَّبِيِّ ﷺ
মালিক ইবনু হুওয়াইরিস (রাঃ) হতে বর্ণিতঃ
মালিক ইবনু হুওয়াইরিস (রাঃ) আমাদের মসজিদে আগমন করতেন। আমাদেরকে হাদীস বর্ণনা করে শুনাতেন। একদা তিনি এভাবে আমাদের মাঝে আছেন সালাতের সময় হয়ে গেল। আবূ ‘আত্বিয়্যাহ বলেন, আমরা মালিক-এর নিকট আবেদন করলাম, সামনে বেড়ে আমাদের সালাতের ইমামতি করার জন্যে। মালিক বললেন, তোমরা তোমাদের কাউকে সামনে বাড়িয়ে দাও। সে-ই তোমাদের সালাত আদায় করাবে। আর আমি কেন সালাত আদায় করাব না। কারণ তোমাদেরকে বলছি, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, যে লোক কোন জাতির সঙ্গে দেখা সাক্ষাৎ করতে যায় সে যেন তাদের ইমামতি না করে। বরং তাদের মধ্যে কেউ ইমামতি করবে। (আবূ দাউদ, তিরমিযী; নাসায়ীও এ হাদীসটি বর্ণনা করেছেন। কিন্তু তিনি নবী (ﷺ)…… শব্দগুলো পর্যন্ত উল্লেখ করেছেন) [১]
[১] সহীহ : আবূ দাঊদ ৫৯৬, আত্ তিরমিযী ৩৫৬, আহমাদ ২০৫৩২, ইবনু খুযায়মাহ্ ১৫২০, বায়হাক্বী ৫৩২৪, সহীহ আল জামি‘ ৬২৭১, নাসায়ী ৭৮৬।
মিশকাতুল মাসাবীহ হাদিস ১১২০-[২]-এর সারসংক্ষেপ
এই হাদিসে মালিক ইবনু হুওয়াইরিস (রাঃ)-এর ঘটনা এসেছে। তিনি একদা লোকদের মাঝে ছিলেন, তখন সালাতের সময় হয়ে যায়। তারা তাঁকে সামনে গিয়ে ইমামতি করতে বললে তিনি বলেন, তোমরা তোমাদের একজনকে সামনে দাও, সে সালাত পড়াবে। এরপর তিনি কারণ জানান যে, তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে বলতে শুনেছেন, যে ব্যক্তি কোনো জাতির সঙ্গে দেখা করতে যায়, সে যেন তাদের ইমামতি না করে; বরং তাদের মধ্যকার কেউ ইমামতি করবে। এই হাদিসে অতিথি হয়ে গেলে স্থানীয় মানুষের অধিকার ও আদব রক্ষার শিক্ষা আছে। ইমামতি সম্মানের বিষয়, তাই অনুমতি ও উপযুক্ত পরিস্থিতি ছাড়া অতিথির নিজে এগিয়ে যাওয়া উচিত নয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- অতিথি হয়ে গেলে নিজে থেকে ইমামতি নেওয়া উচিত নয়।
- স্থানীয় লোকদের মধ্যকার কেউ ইমামতি করবে।
- ইমামতি সম্মান ও দায়িত্বের বিষয়।
- সাহাবীরা নবীজির নির্দেশ মেনে চলতেন।
