৪/২৫. অধ্যায়ঃ
ইমাম ও মুক্তাদির দাঁড়াবার স্থান - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১১১১-[১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১১১১-[১]
عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ قَالَ: أَمَرَنَا رَسُولُ اللّهِ ﷺ إِذَا كُنَّا ثَلَاثَةً أَنْ يَتَقَدَّمَنَا أَحَدُنَا. رَوَاهُ التِّرْمِذِيُّ
সামুরাহ্ ইবনু জুনদুব (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে আদেশ করেছেন। যখন আমাদের তিন লোক সালাত আদায় করবে তখন আমাদের একজন (উত্তম ব্যক্তি) সামনে চলে যাবে অর্থাৎ ইমামতি করবে। (তিরমিযী) [১]
[১] সানাদ য‘ঈফ : আত্ তিরমিযী ২৩৩। কারণ এর সানাদে ইসমা‘ঈল বিন মুসলিম একজন দুর্বল রাবী এবং হাসান মুদাল্লিস রাবী।
