৪/২৯. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ১১৫৯-[৮] - বারো রাকআত সুন্নাতের ফজিলত

দুবার সালাত আদায় করা - তৃতীয় অনুচ্ছেদ

দিন-রাতে বারো রাকআত সুন্নাত সালাতের ফজিলত

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১১৫৯-[৮]

عَنْ أُمِّ حَبِيْبَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «مَنْ صَلّى فِي يَوْمٍ وَلَيْلَةٍ اثْنَتَيْ عَشْرَةَ رَكْعَةً بُنِيَ لَه بَيْتٌ فِي الْجَنَّةِ: أَرْبَعًا قَبْلَ الظُّهْرِ وَرَكْعَتَيْنِ بَعْدَهَا وَرَكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ وَرَكْعَتَيْنِ بَعْدَ الْعِشَاءِ وَرَكْعَتَيْنِ قَبْلَ صَلَاةِ الْفَجْرِ». رَوَاهُ التِّرْمِذِيُّوَفِي رِوَايَةٍ لِمُسْلِمٍ أَنَّهَا قَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللّهِ ﷺ يَقُولُ: «مَا مِنْ عَبْدٍ مُسْلِمٍ يُصَلِّىْ لِلّهِ كُلَّ يَوْمٍ ثِنْتَيْ عَشْرَةَ رَكْعَةً تَطَوُّعًا غَيْرَ فَرِيْضَةٍ إِلَّا بَنَى اللّهُ لَه بَيْتًا فِي الْجَنَّةِ أَوْ إِلَّا بُنِيَ لَه بَيْتٌ فِي الْجَنَّةِ

উম্মু হাবীবাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যে লোক দিন রাতে বারো রাক্‌’আত সালাত আদায় করবে তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করা হবে। (সে বারো রাক্‌’আত সালাত হলো) চার রাক্‌’আত যুহরের ফার্‌যের পূর্বে আর দুই রাক্‌’আত যুহরের (ফার্‌যের) পরে, দুই রাক্‌’আত মাগরিবের (ফার্‌য সালাতের) পরে। দুই রাক্‌’আত ‘ইশার ফার্‌য সালাতের পরে। আর দুই রাক্‌’আত ফাজ্‌রের (ফার্‌য সালাতের) পূর্বে। (তিরমিযী)মুসলিমের এক বর্ণনায় শব্দ হলো উম্মু হাবীবাহ্‌ (রাঃ) বলেছেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, যে মুসলিম প্রতিদিন আল্লাহ তা’আলার ফার্‌য সালাত ব্যতীত বারো রাক্‌’আত সুন্নাত সালাত আদায় করবে। আল্লাহ তা’আলা তার জন্য জান্নাতে একটি ঘর বানাবেন। অথবা বলেছেন, জান্নাতে তার জন্য একটি ঘর বানান হবে। [১]

[১] সহীহ : আত্ তিরমিযী ৪১৫, মুসলিম ৭২৮, নাসায়ী ১৮০৬, ইবনু মাজাহ্ ১১৪১, সহীহ আল জামি‘ ৬৩৬২।

মিশকাতুল মাসাবীহ হাদিস ১১৫৯-[৮]-এর সারসংক্ষেপ

এই হাদিসে বারো রাকআত নফল বা সুন্নাত সালাতের বড় ফজিলত বলা হয়েছে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, যে ব্যক্তি দিন ও রাতে বারো রাকআত সালাত আদায় করবে, তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করা হবে। হাদিসে রাকআতগুলোও উল্লেখ আছে: যুহরের আগে চার রাকআত, যুহরের পরে দুই রাকআত, মাগরিবের পরে দুই রাকআত, ইশার পরে দুই রাকআত এবং ফজরের আগে দুই রাকআত। মুসলিমের বর্ণনায় এসেছে, যে মুসলিম প্রতিদিন ফরয ছাড়া আল্লাহর জন্য বারো রাকআত স্বেচ্ছা সালাত আদায় করবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। এই হাদিস নিয়মিত সুন্নাত সালাতের প্রতি ভালোবাসা তৈরি করে। তবে মূল বিষয় হলো আল্লাহর জন্য নিয়মিতভাবে এই সালাতগুলো আদায় করা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দিন-রাতে বারো রাকআত সুন্নাত সালাতের বিশেষ ফজিলত আছে।
  • ফরয সালাতের পাশাপাশি নফল সালাত বান্দার আমল বাড়ায়।
  • হাদিসে বারো রাকআতের নির্দিষ্ট বণ্টন উল্লেখ করা হয়েছে।
  • নিয়মিত সুন্নাত সালাত জান্নাতে ঘর লাভের কারণ হিসেবে এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন