১/৩. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ১১৯-[৪১] - আদম সন্তানদের জান্নাত ও জাহান্নাম

তাকদীরের প্রতি ঈমান - তৃতীয় অনুচ্ছেদ

আদম সন্তানদের দুই দল সম্পর্কে হাদিস

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১১৯-[৪১]

وَعَنْ أَبِي الدَّرْدَاءِ عَنْ النَّبِيِّ ﷺ قَالَ خَلَقَ اللّهُ اۤدَمَ حِيْنَ خَلَقَهٗ فَضَرَبَ كَتِفَهُ الْيُمْنى فَأَخْرَجَ ذُرِّيَّةً بَيْضَاءَ كَأَنَّهُمْ الذَّرُّ وَضَرَبَ كَتِفَهُ الْيُسْرى فَأَخْرَجَ ذُرِّيَّةً سَوْدَاءَ كَأَنَّهُمْ الْحُمَمُ فَقَالَ لِلَّذِي فِي يَمِينِه إِلَى الْجَنَّةِ وَلَا أُبَالِي وَقَالَ لِلَّذِيْ فِيْ كَتِفِهِ الْيُسْرى إِلَى النَّارِ وَلَا أُبَالِي. رَوَاهُ أَحْمَدُ

আবুদ্ দারদা (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেনঃ সৃষ্টির প্রাক্কালে আল্লাহ তা’আলা যখন আদাম (আঃ)-কে সৃষ্টি করলেন তখন তাঁর কাঁধের উপর তাঁর হাত মারলেন। এতে ক্ষুদ্র পিঁপড়ার দলের ন্যায় সুন্দর ঝকঝকে একদল আদাম সন্তান বেরিয়ে আসল। তিনি আবার তাঁর বাম কাঁধের উপর হাত মারলেন এবং কয়লার ন্যায় কালো অপর একদল আদাম সন্তান বেরিয়ে আসল। তারপর আল্লাহ তা’আলা আদাম (আঃ)-এর ডান দিকের সন্তানদের ইঙ্গিত করে বললেন, এ দল জান্নাতী। এতে আমি কারো পরোয়া করি না। অতঃপর আবার তিনি বাম দিকের আদাম সন্তানদের দিকে ইঙ্গিত করে বললেন, এ দল জাহান্নামী। এ সম্পর্কেও আমি কারো পরোয়া করি না। [১]

[১] সহীহ : আহমাদ ২৬৯৪২, সহীহুল জামি‘ ৩২৩৪। ইমাম আহমাদ ইবনু হাম্বাল (রহঃ) তাঁর মুসনাদের ৬/৪৪১ নং এ এবং তার ছেলে ‘আবদুল্লাহ ‘আয্ যাওয়া-য়িদ’ গ্রন্থে বর্ণনা করেছেন। হাদীসের সানাদটি সহীহ। হায়সামী তার ‘‘আল মাজ্মা’’ গ্রন্থের ৭/১৮৫ নং এ বলেছেন, ‘‘হাদীসটি ইমাম আহমাদ, বাযযার, ত্ববারানী (রহঃ) বর্ণনা করেছেন আর তার রাবীগণ সহীহুর রাবী। শায়খ আলবানী (রহঃ) বলেনঃ যদি তিনি (হায়সামী)-এর দ্বারা আহমাদ ব্যতীত অন্যদের রাবীর উদ্দেশ্য নিয়ে থাকে তাহলে ঠিক আছে অন্যথায় আহমাদের রাবীগণ সহীহুর রাবী বরং তারা সিক্বাহ্ বা বিশ্বস্ত।

মিশকাতুল মাসাবীহ হাদিস ১১৯-[৪১]-এর সারসংক্ষেপ

এই হাদিসে নবী (صلى الله عليه وسلم) বলেছেন, আল্লাহ আদম (আঃ)-কে সৃষ্টি করার সময় তাঁর ডান কাঁধে হাত মারেন। এতে ক্ষুদ্র পিঁপড়ার মতো সুন্দর ঝকঝকে একদল সন্তান বেরিয়ে আসে। আবার বাম কাঁধে হাত মারলে কয়লার মতো কালো আরেক দল বেরিয়ে আসে। এরপর আল্লাহ ডান দিকের সন্তানদের সম্পর্কে বলেন, এ দল জান্নাতী। আর বাম দিকের সন্তানদের সম্পর্কে বলেন, এ দল জাহান্নামী। উভয় ক্ষেত্রেই বলা হয়েছে, “এতে আমি কারো পরোয়া করি না।” হাদিসের মূল বিষয় হলো আল্লাহর ফয়সালা, জান্নাত-জাহান্নাম এবং আদম সন্তানদের পরিণতি। এ ধরনের গায়েবি বিষয়ে অতিরিক্ত অনুমান না করে হাদিসের বক্তব্যের উপর স্থির থাকা দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আল্লাহর ফয়সালা জান্নাত ও জাহান্নামের সঙ্গে যুক্ত।
  • আদম (আঃ)-এর সন্তানদের দুই দলের কথা হাদিসে এসেছে।
  • গায়েবি বিষয়ে নিজের ধারণা যোগ করা উচিত নয়।
  • আখিরাতের পরিণতি নিয়ে আল্লাহর জ্ঞান পূর্ণ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন