১/৩. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ১২০-[৪২] - আমি কোন মুঠিতে আছি—সাহাবীর ভয়

তাকদীরের প্রতি ঈমান - তৃতীয় অনুচ্ছেদ

আল্লাহর দুই মুঠি ও সাহাবীর ভয়

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১২০-[৪২]

وَعَنْ أَبِي نَضْرَةَ أَنَّ رَجُلًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ ﷺ يُقَالُ لَه أَبُوْ عَبْدِ اللهِ دَخَلَ عَلَيْهِ أَصْحَابُه يَعُودُونَه وَهُوَ يَبْكِي فَقَالُوا لَه مَا يُبْكِيكَ؟ أَلَمْ يَقُلْ لَكَ رَسُولُ اللهِ ﷺ خُذْ مِنْ شَارِبِكَ ثُمَّ أَقِرَّه حَتّى تَلْقَانِي قَالَ بَلى وَلَكِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ إِنَّ اللهَ عَزَّ وَجَلَّ قَبَضَ بِيَمِينِه قَبْضَةً وَأُخْرى بِالْيَدِ الْأُخْرى وَقَالَ هذِه لِهَذِهِ وَهذِه لِهَذِه وَلَا أُبَالِي فَلَا أَدْرِي فِي أَيِّ الْقَبْضَتَيْنِ أَنَا. رَوَاهُ أَحْمَدُ

(তাবি’ঈ) আবূ নাযরাহ্ (রহঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ)-এর সাহাবীগণের মধ্যে আবূ ‘আবদুল্লাহ (রাঃ)-কে তাঁর সঙ্গী-সাথীগণ (মৃত্যুশয্যায়) দেখতে আসলেন। তিনি তখন ক্রন্দনরত অবস্থায় ছিলেন। তাঁরা তাঁকে জিজ্ঞেস করলেন, আপনি কান্নাকাটি করছেন কেন? আপনাকে কি রাসূলুল্লাহ (ﷺ) এ কথা বলেননি যে, তোমার গোঁফ খাটো করবে। আর সব সময় এভাবে গোঁফকে খাটো রাখবে, যে পর্যন্ত আমার সাথে (জান্নাতে) দেখা না হবে।তিনি বললেন, হ্যাঁ। তবে আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে এ কথাও বলতে শুনেছি, মহান আল্লাহ তা’আলা স্বীয় ডান হাতে এক মুঠি (লোক) নিয়ে বলেছেন, এরা এর (জান্নাতের) জন্য এবং অপর (এক বাম) হাতের তালুতে এক মুঠি (লোক) নিয়ে বলেছেন, এরা এর (জাহান্নামের) জন্য। আর এ ব্যাপারে আমি কারো পরোয়া করি না। এ কথা বলে তিনি [‘আবদুল্লাহ (রাঃ)] বললেন, আমি জানি না, কোন হাতের মুঠির মধ্যে আমি আছি। [১]

[১] সহীহ : আহমাদ ১৭০৮৭। ইমাম আহমাদ মুসনাদে আহমাদের ৪/১৭৬-৭৭, ৫/৬৮ নং এ বর্ণনা করেছেন। তার সানাদটি সহীহ। আর ‘‘আল মাজ্মা’’ গ্রন্থে এর শাহিদ বর্ণনা রয়েছে।

মিশকাতুল মাসাবীহ হাদিস ১২০-[৪২]-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় আবূ ‘আবদুল্লাহ (রাঃ)-কে মৃত্যুশয্যায় সঙ্গীরা দেখতে আসেন। তিনি কাঁদছিলেন। তাঁরা তাঁকে স্মরণ করান, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাঁকে গোঁফ ছোট রাখতে বলেছিলেন, যতদিন না তাঁর সঙ্গে দেখা হয়। তিনি বলেন, হ্যাঁ; কিন্তু তিনি নবী (صلى الله عليه وسلم)-কে আরেকটি কথা বলতে শুনেছেন: আল্লাহ ডান হাতে এক মুঠি নিয়ে বলেছেন—এরা এর জন্য; আর অন্য হাতে আরেক মুঠি নিয়ে বলেছেন—এরা এর জন্য। এরপর আল্লাহ বলেন, আমি কারো পরোয়া করি না। সাহাবী বলেন, তিনি জানেন না কোন মুঠির মধ্যে তিনি আছেন। এই হাদিস তাকদীর, আখিরাতের ভয় এবং সাহাবীদের বিনয়ী মনোভাব দেখায়। ভালো আশা থাকলেও নিজের শেষ পরিণতি নিয়ে সতর্ক থাকা মুমিনের বৈশিষ্ট্য।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সাহাবীরা নিজেদের পরিণতি নিয়ে ভয় ও বিনয় রাখতেন।
  • আল্লাহর ফয়সালা সম্পর্কে হাদিসে গভীর সতর্কতা এসেছে।
  • ভালো আমল বা সুসংবাদ থাকলেও আত্মতুষ্টি ঠিক নয়।
  • তাকদীরের বিষয় মুমিনকে আল্লাহর দিকে ফিরিয়ে দেয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন